Siemens Scholarship:

ছাত্রছাত্রীরা টিউশন ও হোস্টেল ফি স্কলারশিপ পাবে! অনলাইনে আবেদন করুন

Published on: 

 

ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের পড়াশুনা হায়তা করার জন্য একটি দারুন স্কলারশিপ! ‘সাইমেন্স স্কলারশিপ‘। যুব সমাজকে প্রযুক্তি শিক্ষায় আরো বেশি আগ্রহী করে তোলার জন্য SIEMENS কোম্পানি – যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ওপর কাজ করে এই স্কলারশিপ প্রকল্পের উদ্যোগ নিয়েছে। কিভাবে আবেদন করতে পারবে?যোগ্যতা কি? সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ এই আর্টিকেলটি পড়ুন

 

একনজরে »

1 সাইমেন্স স্কলারশিপ (Siemens Scholarship Program 2026-27)

1.1 Siemens স্কলারশিপের সুবিধা (Benefits)

1.2 Eligibility: আবেদনের যোগ্যতা – কারা আবেদন করতে পারবে?

2 কিভাবে আবেদন করবে? (Online Application)

2.1 আবেদনের লিঙ্ক ও পোর্টাল

সাইমেন্স স্কলারশিপ

(Siemens Scholarship Program 2026-27)

 

2013 সালে সর্বপ্রথম এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু হয়। এখনো পর্যন্ত প্রায় 27 টি রাজ্যের 125টি কলেজের 1335 জন ছাত্রছাত্রী এই প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামটি  ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চার বছরের বৃত্তি, ইন্টার্নশিপ প্রদান করে থাকে।

 

Siemens স্কলারশিপের সুবিধা (Benefits)

 

স্কলারশিপ প্রোগ্রামে মেয়েদের জন্য 50% আসন সংরক্ষিত রয়েছে। অর্থাৎ একজন ছাত্রী হলে এই স্কলারশিপ পাওয়ার সুযোগ টা আরও বেশি। এই প্রোগ্রামের মাধ্যমে –

  • হোস্টেলের ফি, পড়াশোনার সরঞ্জাম কেনা, বই কেনা এবং কলেজের টিউশন ফি সমস্ত কিছুই এই স্কলারশিপ এর মধ্যে কভার হয়ে যাবে

  • ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, মেকাট্রনিক্স প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেনিং-এর সাথে চার বছরের জন্য স্কলারশিপ সুবিধা পাবেন।

Eligibility: আবেদনের যোগ্যতা 

কারা আবেদন করতে পারবে?

 

শিক্ষার্থীদের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পাঠরত হতে হবে।

  1. প্রথম বর্ষের শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবেন এবং বয়স কুড়ি বছরের মধ্যে হতে হবে।

  2. শিক্ষার্থীদের (IIT ব্যতীত) – মেকানিক্যাল/প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন বিভাগে পাঠরত হতে হবে

  3. পারিবারিক বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি হওয়া যাবে না।

  4. উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়ন থাকতে হবে এবং ৬০ শতাংশ নম্বরও পেতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

১) পাসপোর্ট সাইজের ফটো

২) পরীক্ষার রেজাল্টের কপি

৩) ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি এবং পেমেন্টের রশিদ কপি

৪) আধার কার্ডের/প্যান কার্ডের কপি

৫) ব্যাংক অ্যাকাউন্ট

৬) পরিবারের ইনকাম সার্টিফিকেট।

কিভাবে আবেদন করবে?

(Online Application)

সাইমেন্স স্কলারশিপ আবেদন করতে প্রথমে অফিসিয়াল ল্যান্ডিং সাইটে গিয়ে বিস্তারিত তথ্য পরে নিতে পারেন। সরাসরি লিংক পোস্টের শেষে দেওয়া থাকবে

  • ১) প্রথমে স্কলারশিপ আবেদন পেজে গিয়ে নাম, ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

  • ২) পরবর্তী ক্ষেত্রে একাডেমিক তথ্য, মার্কস এবং কলেজের বিবরণ দিতে হবে।

  • ৩) তারপর ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

আবেদনের লিঙ্ক ও পোর্টাল

বিবরণ

লিংক

অফিসিয়াল স্কলারশিপ পেজ (Siemens Scholarship)

Visit »

অনলাইন আবেদনের সরাসরি লিংক [Direct Link]

Apply Now

আবেদনের লাস্ট ডেট এখনো ঘোষণা হয়নি, তবে পোর্টালে উল্লেখ রয়েছে, যতদিন প্রথম বর্ষের এডমিশন চলবে তারপরে খোলা থাকবে। আবেদন সম্পূর্ণ হলে ফর্ম ফিলাপের সময় শিক্ষার্থীদের দেওয়ায় ইমেইল আইডিতে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য সমস্ত তথ্য পৌঁছে যাবে।

 

সকল ছাত্রছাত্রীদের পড়াশুনায় এগিয়ে যেতে সাহায‍্য করাই আমাদের মূল লক্ষ‍্য ।

সব শিক্ষা সবার আগে

kamalesh for education

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top