How to become a High School Headmaster:

হাই স্কুলের প্রধান শিক্ষক!

যোগ্যতা, পরীক্ষার সিলেবাস দেখে নিন

Published on: 

 অনেকের মনেই কিভাবে স্কুলের প্রধান শিক্ষক হওয়া যায়তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলেই প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত থাকেন যাদের মূল কাজ হল সমগ্র স্কুলের দেখভাল করা, এই পোষ্টের মাইনে অন্যান্য শিক্ষকের তুলনায় অনেকটাই বেশি পাশাপাশি দায়িত্বটাও অনেক গুণ বেশি। স্কুলের প্রধান শিক্ষক হওয়ার জন্য কি কি পড়াশোনা করতে হয়? কি কি অতিরিক্ত যোগ্যতা লাগে ? কারা কারা আবেদন করতে পারবেন এসব নিয়েই আজকের আমাদের এই বিস্তারিত প্রতিবেদন।

 

একনজরে »

1 How to become a High School Headmaster: হাই স্কুলের প্রধান শিক্ষক!

1.1 বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব

2 প্রধান শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

2.1 প্রধান শিক্ষকের পরীক্ষার বিস্তারিত বিবরণ

2.2 হাই স্কুলের হেডমাস্টার এর বেতন কত (Monthly Salary)

How to become a High School Headmaster:

হাই স্কুলের প্রধান শিক্ষক!

 

প্রথমত বলে রাখি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মত প্রধান শিক্ষক সেভাবে   ক্লাস নিতে পারেন না। তবে সমগ্র স্কুলের দেখভাল করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাছে থাকে অর্থাৎ স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী ঠিকভাবে পড়াশোনা করছে কিনা ,তাদের পড়াশোনার মানোন্নয়ন করা, অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত স্কুলে আসছেন কিনা নিয়মিত ক্লাস করাচ্ছেন কিনাপ্রত্যেক ছাত্রছাত্রী ঠিকমত মিড ডে মিল পাচ্ছে কিনা এছাড়াও সরকারের তরফ থেকে স্কুলের জন্য নানারকম সাহায্য এসে থাকে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব

 

ছাত্র-ছাত্রীদের প্রতি দায়িত্বস্কুলের ড্রেস, পড়াশোনা সামগ্রী ছাত্র-ছাত্রীরা ঠিকমতো পাচ্ছে কিনা এছাড়াও বৃত্তির বা অন্যান্য প্রকল্পের টাকা সকল ছাত্রছাত্রীরা তা সঠিকভাবে পেয়েছে কিনা সেই সকল দেখভাল করার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের উপর । একদিকে অন্যান্য শিক্ষকদের তুলনায় মাহিনে অনেকটাই বেশি পাশাপাশি দায়িত্বটাও অনেক গুণ বেশি।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের দায়িত্বমাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন এডমিট কার্ড পরীক্ষার খাতা মার্কশিট সহ অন্যান্য বিষয় করা এবং পর্ষদের সঙ্গে যোগাযোগ করা থেকে নতুন ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলি প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে করা হয়ে থাকে।

 

প্রধান শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

 

স্কুলের প্রধান শিক্ষক হওয়ার জন্য একজন শিক্ষকের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবার সেগুলি নিচে দেখে নেওয়া যাক-

 

  • আবেদনকারী শিক্ষককে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোন সরকারি বিদ্যালয় থেকে থেকে নূন্যতম ১০ বছর শিক্ষকতা করতে হবে

  • পাশাপাশি প্রার্থীকে বিএড এবং মাস্টার্স ডিগ্রি করে রাখতে হবে এবং মাস্টার্সে নূন্যতম নম্বর হিসাবে ৫০ শতাংশ রাখতে হবে

  • ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে উপরে লিখিত যোগ্যতা গুলি রাখার পর লিখিত পরীক্ষায় বসতে হবে এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে

  • আবেদনের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৫৫ বছরের হতে হবে

প্রধান শিক্ষকের পরীক্ষার বিস্তারিত বিবরণ

 

একজন শিক্ষক যদি টানা ১০ বছর শিক্ষকতা করেন তাহলে তিনি প্রধান শিক্ষক হওয়ার যোগ্য, প্রধান শিক্ষক হওয়ার জন্য একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় শিক্ষকদের এক্ষেত্রে মোট 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হয়, তার মধ্যে 60 নম্বর লিখিত পরীক্ষার  জন্য নির্ধারিত এবং বাকি 5 নম্বর শিক্ষাগত অভিজ্ঞতা,     7 নম্বর পার্সোনালিটি পরীক্ষা এবং 28 নাম্বার শিক্ষাগত যোগ্যতার জন্য নির্ধারিত

প্রধান শিক্ষক হওয়ার জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোন বিষয় থেকে কত নাম্বার থাকে সেটি নিচে দেওয়া হল

বিষয়

নাম্বার

জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স

১৫ নাম্বার

ইংরেজি

১৫ নাম্বার

অংক

১৫ নাম্বার

স্কুল ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল

১৫ নাম্বার

হাই স্কুলের হেডমাস্টার এর বেতন কত (Monthly Salary)

হাই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা হিসাবে প্রাথমিকভাবে মাসিক বেতন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অবধি হতে পারে । প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে মাসিক বেতন শুরু হলেও পরবর্তীকালে অভিজ্ঞতার ভিত্তিতে প্রত্যেক বছরে স্যালারির বৃদ্ধি পাবে।

বিষয়

লিংক

পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট

http://westbengalssc.com/

প্রধান শিক্ষকের লিখিত পরীক্ষার সিলেবাস

Download PDF

সকল ছাত্রছাত্রীদের পড়াশুনায় এগিয়ে যেতে সাহায‍্য করাই আমাদের মূল লক্ষ‍্য ।

সব শিক্ষা সবার আগে

kamalesh for education

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top