দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার প্রশ্ন 2026
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2026
(লাস্ট মিনিট সাজেশন)
September 11, 2026 10:11 am
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2026 এর পরীক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদনে ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেস্টিভ প্রশ্নোত্তর আপলোড করা হলো। যাদের মেইন বা অপশনাল সাবজেক্ট হিসেবে ভূগোল রেখেছে, তাদের জন্য এই ‘দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার প্রশ্ন 2026’ প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরীক্ষা প্রস্তুতিকে ঝালাই করার জন্য সংসদের অফিসিয়াল নম্বর বিভাজন ও সিলেবাস অনুযায়ী ২০ টপ এমসিকিউ প্রশ্নোত্তর এখানে দেওয়া হল। অধ্যায়ভিত্তিক ভাবে একে একে প্রতিটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিচে দেওয়া হল।
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার প্রশ্ন 2026
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল পরীক্ষা মোট ৪০ নম্বরের হয়। সমস্ত প্রশ্ন MCQ টাইপ। নিম্নলিখিত বিষয়গুলি থেকে প্রশ্ন দেওয়া হয়,
১. ভূ-গঠন প্রক্রিয়া ও ভূমিরূপ (Geotectonics & Geomorphology)
২. জলবায়ুবিদ্যা (Climatology)
৩. জলমণ্ডল (Hydrosphere)
৪. জীবমণ্ডল বা বাস্তুতন্ত্র (Biosphere / Ecosystem)
৫. জনসংখ্যা ও জনবসতি (Population Geography)
৬. পরিবহন ও যোগাযোগ (Transport & Communication)
৭. বাণিজ্য ও অর্থনীতি (Trade & Economy)
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2026
অধ্যায় ১: ভূ-গঠন প্রক্রিয়া ও ভূমিরূপ
১. চ্যূতির ফলে সৃষ্ট হ্রদকে কী বলা হয়?
(ক) ক্রেটার হ্রদ
(খ) সাগ হ্রদ
(গ) অক্সবো হ্রদ
(ঘ) কাস্ট হ্রদ
উত্তর: (খ) সাগ হ্রদ
২. চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে?
(ক) জারণ
(খ) অঙ্গারযোজন
(গ) জলযোজন
(ঘ) আর্দ্র বিশ্লেষণ
উত্তর: (খ) অঙ্গারযোজন
৩. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলা হয়?
(ক) ক্ষয়ীভবন
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) পর্যয়ন
(ঘ) আবহবিকার
উত্তর: (গ) পর্যয়ন
অধ্যায় ২: জলবায়ুবিদ্যা
৪. এল নিনো (El Nino) কোন মহাসাগরে দেখা যায়?
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) প্রশান্ত মহাসাগর
(ঘ) সুমেরু মহাসাগর
উত্তর: (গ) প্রশান্ত মহাসাগর
৫. ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়াযুক্ত অংশকে কী বলা হয়?
(ক) ঘূর্ণবাতের অক্ষ
(খ) ঘূর্ণবাতের চোখ
(গ) ঘূর্ণবাতের সীমান্ত
(ঘ) ঘূর্ণবাতের প্রাচীর
উত্তর: (খ) ঘূর্ণবাতের চোখ
৬. ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস?
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) ক্লোরোফ্লোরোকার্বন
(গ) মিথেন
(ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর: (খ) ক্লোরোফ্লোরোকার্বন
অধ্যায় ৩: জলমণ্ডল
৭. সমুদ্রপৃষ্ঠের গড় লবণাক্ততার পরিমাণ কত?
(ক) ৩০‰
(খ) ৩৫‰
(গ) ৪০‰
(ঘ) ৪৫‰
উত্তর: (খ) ৩৫‰
৮. গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষ ক্ষেত্রটি কোন মহাসাগরে অবস্থিত?
(ক) উত্তর আটলান্টিক মহাসাগর
(খ) দক্ষিণ আটলান্টিক মহাসাগর
(গ) উত্তর প্রশান্ত মহাসাগর
(ঘ) ভারত মহাসাগর
উত্তর: (ক) উত্তর আটলান্টিক মহাসাগর
৯. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কীসের সৃষ্টি হয়?
(ক) প্রবাল প্রাচীর
(খ) মগ্নচড়া ও ঘন কুয়াশা
(গ) সুনামি
(ঘ) খাড়ি
উত্তর: (খ) মগ্নচড়া ও ঘন কুয়াশা
অধ্যায় ৪: জীবমণ্ডল বা বাস্তুতন্ত্র
১০. বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কোনটি?
(ক) উদ্ভিদ
(খ) সূর্য
(গ) কয়লা
(ঘ) জলবায়ু
উত্তর: (খ) সূর্য
১১. যারা মৃত জীবদেহের অবশিষ্টাংশ ভেঙে সরল উপাদানে পরিণত করে, তাদের কী বলে?
(ক) খাদক
(খ) উৎপাদক
(গ) বিয়োজক
(ঘ) রূপান্তরক
উত্তর: (গ) বিয়োজক
১২. জীবের বাসযোগ্য বা জীবনধারণের উপযোগী অঞ্চলকে এককথায় কী বলে?
(ক) বায়োম
(খ) জীবমণ্ডল
(গ) লিথোস্ফিয়ার
(ঘ) স্ট্রাটোস্ফিয়ার
উত্তর: (খ) জীবমণ্ডল
অধ্যায় ৫: জনসংখ্যা ও জনবসতি
১৩. জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি থাকে?
(ক) প্রথম পর্যায়
(খ) দ্বিতীয় পর্যায়
(গ) তৃতীয় পর্যায়
(ঘ) চতুর্থ পর্যায়
উত্তর: (খ) দ্বিতীয় পর্যায়
১৪. শুষ্ক বিন্দু বসতি (Dry point settlement) সাধারণত কোথায় গড়ে ওঠে?
(ক) মরুভূমি অঞ্চলে
(খ) বন্যাপ্রবণ বা প্লাবনভূমি অঞ্চলে
(গ) পার্বত্য অঞ্চলে
(ঘ) মালভূমি অঞ্চলে
উত্তর: (খ) বন্যাপ্রবণ বা প্লাবনভূমি অঞ্চলে
১৫. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
(ক) সিকিম
(খ) অরুণাচল প্রদেশ
(গ) মিজোরাম
(ঘ) গোয়া
উত্তর: (খ) অরুণাচল প্রদেশ
অধ্যায় ৬: পরিবহন ও যোগাযোগ
১৬. সোনালী চতুর্ভুজ (Golden Quadrilateral) ভারতের কোন চারটি মেট্রো শহরকে যুক্ত করেছে?
(ক) দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা
(খ) দিল্লি, জয়পুর, মুম্বাই, পুনে
(গ) কলকাতা, পাটনা, দিল্লি, লখনউ
(ঘ) চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই
উত্তর: (ক) দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা
১৭. রেলপথ পরিবহনের ক্ষেত্রে ভারতের স্থান এশিয়ায় কততম?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তর: (ক) প্রথম
১৮. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করাকে কী বলা হয়?
(ক) ই-মেইল
(খ) ই-কমার্স
(গ) ই-গভর্নেন্স
(ঘ) টেলিকমিউনিকেশন
উত্তর: (খ) ই-কমার্স (E-commerce)
অধ্যায় ৭: বাণিজ্য ও অর্থনীতি
১৯. ডব্লিউ.টি.ও (WTO – World Trade Organization) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) নিউ ইয়র্ক
(খ) প্যারিস
(গ) জেনেভা
(ঘ) লন্ডন
উত্তর: (গ) জেনেভা
২০. যেসকল অর্থনৈতিক কার্যাবলী উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ বা পরামর্শ দানের সাথে যুক্ত, তাদের কী বলে?
(ক) প্রাথমিক ক্ষেত্র
(খ) দ্বিতীয় ক্ষেত্র
(গ) চতুর্থ ক্ষেত্র
(ঘ) পঞ্চম ক্ষেত্র
উত্তর: (ঘ) পঞ্চম ক্ষেত্র





