JK Lakshmi Vidya স্কলারশিপ!

স্কুল থেকে কলেজ পড়ুয়া সবাই পাবে ১০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা

Published on:  

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভইয় মেধাবী দরিদ্র পড়ুয়াদের জন্য নানান স্কলারশিপ চালু করেছেন। কিন্তু একজন পড়ুয়া শুধুমাত্র একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, তাই পরিবারের সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি কিছু বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে চায় কিন্তু পড়ুয়ারা বেশিরভাগ বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে অবগত থাকে না।

আজকের এই প্রতিবেদনটিতে নতুন একটি বেসরকারি স্কলারশিপ JK Lakshmi Vidya Scholarship সম্বন্ধে বিস্তারিত জানাবো। এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন? এবং কি কি নথিপত্র প্রয়োজন? এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন

1 JK Lakshmi Vidya Scholarship 2026: JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ 2026-27

1.1 বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

1.2 প্রয়োজনীয় যোগ্যতা (Required Qualification)

2 আবেদন পদ্ধতি (Online Apply)

2.1 প্রয়োজনীয় কাগজপত্র (Required Document)

3 গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

JK Lakshmi Vidya Scholarship 2026:

JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ 2026-27

 

JK Lakshmi Vidya Scholarship হল একটি বেসরকারি স্কলারশিপ।JK Lakshmi সিমেন্ট কোম্পানিরউদ্যোগে এবং বিদ্যাসারথি পোর্টালের সাথে সহযোগিতার একটি প্রকল্প যা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।

 

বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

এই স্কলারশিপে নির্বাচিত সকল ছাত্রছাত্রীকে তাদের কোর্স অনুযায়ী বৃত্তি দেওয়া হয়।

কোর্স

টাকার পরিমান

পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী

৫০০০ টাকা

নবম ও দশম শ্রেণী

১০০০০ টাকা

একাদশ ও দ্বাদশ শ্রেণী

১০০০০ টাকা

আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী কলেজ স্টুডেন্ট

৩০০০০ টাকা

আই.টি.আই স্টুডেন্ট

১০০০০ টাকা

ডিপ্লোমা কোর্স

১৫০০০ টাকা

স্নাতকোত্তর কোর্স

৪০০০০ টাকা

প্রয়োজনীয় যোগ্যতা

(Required Qualification)

এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি নিম্নে বর্ণিত রয়েছে।

1) এই স্কলারশিপে আবেদন শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা করতে পারবে।
2) এই স্কলারশিপেপঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিভাগের (Science,Arts, Commerce)পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও স্নাতক ডিগ্রি জেনারেল এবং প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রাজুয়েশন, যে সকল ছাত্র-ছাত্রীরা ITI এবং Diploma করছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
3) ছাত্র ও ছাত্রী উভয়েই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে
4) পড়ুয়ার পরিবারেরবার্ষিক ইনকাম ৫ লক্ষ টাকার কম হতে হবে
5) এই স্কলারশিপে সমস্ত কাস্টের (SC,ST,OBC-A,OBC-B & General) পড়ুয়ারাই আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি

(Online Apply)

এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনে ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে, নিচে আবেদন প্রক্রিয়ার সংক্ষিপ্ত পদ্ধতি স্টেপ বাই স্টেপ গাইড করা হয়েছে-

  • আবেদনকারীকে প্রথমে বিদ্যাসারতী স্কলারশিপ পোর্টালে ভিজিট করতে হবে, এরপর JK Lakshmi Vidya Scholarship কোন ক্লাসের জন্য নতুন নাকি রেনুয়াল আবেদন করছে সেটি সিলেক্ট করতে হবে।

  • নতুন আবেদনের ক্ষেত্রে প্রথমে নাম মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

  • রেজিস্ট্রেশন করার পর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে লগইন করার পর প্রয়োজনীয় একাডেমিক তথ্য এবং পারিবারিক তথ্য পূরণ করতে হবে এর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।

  • আবেদন পত্রটি পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পর সবশেষে ফাইনাল সাবমিট অপশন এ ক্লিক করে আবেদন পত্রটি জমা করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

(Required Document)

 

এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের যে সকল ডকুমেন্টের প্রয়োজন সেগুলো অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে। এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কি কি নথীপত্রের প্রয়োজন।

1) আবেদনকারীর Identity Proof। (যেমন:- আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)।
2) আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র।
3) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
4) বিগত পরীক্ষার মার্কশীট।
5) স্কুল অথবা কলেজে ভর্তির চিঠি বা বোনাফাইড সার্টিফিকেট ইনস্টিটিউট।
6) স্কুল অথবা কলেজে ভর্তির ফি রশিদ।
7) আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
8) আবেদনকারীর ব্যাংকের পাশবুক।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

 

JK Lakshmi Vidya Scholarship এ চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া ৮ই আগস্ট, ২০২৬ তারিখ শুরু হয়ে গিয়েছে। এইস্কলারশিপে আবেদন প্রক্রিয়া ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে

বিষয়

তথ্য

আবেদন শুরুর তারিখ

৮ই আগস্ট, ২০২৬

আবেদনের শেষ তারিখ

১৫ই সেপ্টেম্বর, ২০২৬

JK লক্ষী বিদ্যা স্কলারশিপের আবেদন লিংক

Apply Now

বিদ্যাসারথী পোর্টালের লিংক

https://www.vidyasaarathi.co.in/

  SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top