


Yuva Shakti Documents:
যুবশক্তি ৩০০০ টাকা পেতে কি কি ডকুমেন্ট লাগবে? অক্টোবর থেকে শুরু টাকা দেওয়া
West Bengal Yuva Shakti Scheme Documents: রাজ্য বাজেট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের নজর রয়েছে “যুব শক্তি” প্রকল্পের দিকে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ২,০০০ টাকা এবং গ্র্যাজুয়েট বেকারদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যার সূচনা আগামী অক্টোবর মাস থেকে হতে চলেছে। তবে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর শেষ মুহূর্তে যাতে হয়রানির শিকার হতে না হয়, তার জন্য আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি গুছিয়ে রাখা জরুরি। আজকের এই প্রতিবেদনে যুব শক্তি প্রকল্পে আবেদনের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের বিস্তারিত তালিকা আলোচনা করা হলো।
একনজরে »
1 WB Yuva Shakti Scheme Documents: যুব শক্তি প্রকল্প ২০২৬
1.1 আবেদনের প্রাথমিক শর্তাবলী (Eligibility Criteria)
2 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা (Required Document List)
2.1 আবেদন প্রক্রিয়ার কিছু অতি-গুরুত্বপূর্ণ টিপস (Important Tips)
3 যুব শক্তি প্রকল্প আবেদন প্রক্রিয়া ও অফিশিয়াল বিজ্ঞপ্তি

WB Yuva Shakti Scheme Documents:
যুব শক্তি প্রকল্প ২০২৬
প্রকল্প চালু হওয়ার পর আবেদনের সময় যেন কোনো ভুলভ্রান্তি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া দরকার। যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে, সেগুলিকে কয়েকটি নির্দিষ্ট বিভাগে ভাগ করে নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
বিষয় |
বিবরণ |
|---|---|
প্রকল্পের নাম |
যুব শক্তি প্রকল্প |
আর্থিক সহায়তা |
◈ গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য: প্রতি মাসে ৩,০০০ টাকা◈ মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য: প্রতি মাসে ২,০০০ টাকা |
টাকা প্রদানের মাধ্যম |
ডিবিটি (DBT – Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে |
টাকা প্রদান শুরুর সময় |
আগামী অক্টোবর ২০২৬ থেকে |
আবেদনের প্রাথমিক শর্তাবলী
(Eligibility Criteria)
ডকুমেন্ট গোছানোর আগে জেনে নিন আপনি এই প্রকল্পে আবেদনের উপযুক্ত কিনা—
-
বেকারত্ব: আবেদনকারীকে অবশ্যই বর্তমানে সম্পূর্ণ বেকার বা কর্মহীন হতে হবে। সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরিরত ব্যক্তি, কিংবা নিজস্ব ভালো আয়ের ব্যবসা থাকলে তারা আবেদন করতে পারবেন না।
-
বয়স সীমা: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে (২১ বছরের কম বা ৪৫ বছরের বেশি হলে আবেদন করা যাবে না)।
-
পারিবারিক আয়: পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ১ লক্ষ টাকার কম এবং বাৎসরিক আয় ১২ লক্ষ টাকার কম হতে হবে (পুরো পরিবারের মোট আয় বিবেচ্য হবে)।
-
বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা
(Required Document List)
যুব শক্তি প্রকল্পে আবেদনের নথিগুলোকে প্রধান ৫টি ভাগে ভাগ করে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে:
বিভাগ |
ডকুমেন্টের নাম |
বিস্তারিত বিবরণ |
|---|---|---|
পরিচয় ও বয়সের প্রমাণপত্র |
◈ আধার কার্ড◈ ভোটার কার্ড |
◈ আবেদনকারীর নিজস্ব বৈধ আধার কার্ড ও ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক (২০২৬ এসআইআর তালিকাভুক্ত ভোটার হতে হবে)। |
বয়সের প্রমাণপত্র |
বার্থ সার্টিফিকেট / মাধ্যমিকের এডমিট কার্ড |
বয়সের প্রমাণ (২১-৪৫ বছর) হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড ব্যবহার করতে হবে। |
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র |
◈ মাধ্যমিক / উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট◈ গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট ও মূল সার্টিফিকেট |
◈ প্রতি মাসে ২,০০০ টাকা অর্থসাহায্যের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট লাগবে।◈ প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তার জন্য গ্র্যাজুয়েশন (BA / B.Sc / B.Com ইত্যাদি) পাশের মার্কশিট ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট আবশ্যক। |
ইনকাম ও ব্যাংকিং নথি |
◈ বিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেট◈ আধার ও ডিবিটি (DBT) লিঙ্কযুক্ত ব্যাঙ্ক পাশবই |
◈ পরিবারের বাৎসরিক আয় সংক্রান্ত প্রমাণের জন্য বিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেট (অনলাইন বা অফলাইন) লাগবে।◈ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটিতে আধার এবং ডিবিটি (DBT – Direct Benefit Transfer) সক্রিয় থাকা বাধ্যতামূলক। |
ভেরিফিকেশন ও যোগাযোগের বিবরণ |
◈ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি◈ একটি সক্রিয় মোবাইল নম্বর◈ একটি চালু ইমেল আইডি (Email ID)◈ (ঐচ্ছিক) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড / বেকারত্ব কার্ড |
◈ ১ মাসের বেশি পুরোনো নয় এমন সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি।◈ যে নম্বরটি আধার ও ব্যাঙ্কের সঙ্গে যুক্ত, সেই সক্রিয় ফোন নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি লাগবে।◈ Employment Bank-এর বেকারত্ব কার্ড লাগবে কিনা তা চূড়ান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট হবে, তবে আগাম বানিয়ে রাখা ভালো। |
আবেদন প্রক্রিয়ার কিছু অতি-গুরুত্বপূর্ণ টিপস
(Important Tips)
আবেদন সফল করতে এবং রিজেকশন এড়াতে এই কয়েকটি বিষয়ে বিশেষ নজর দিন:
-
স্পেলিং বা নামের বানান মিল রাখা: আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট/মার্কশিট এবং ব্যাঙ্ক পাশবই—সব নথিতে আপনার নাম, বাবার নাম এবং জন্ম তারিখ যেন হুবহু একই থাকে।
-
একটিই প্রাথমিক ফোন নম্বর ব্যবহার: যুব শক্তি পোর্টাল রেজিস্ট্রেশন, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট—সব জায়গায় একই ফোন নম্বর যুক্ত রাখলে ওটিপি সংক্রান্ত বা অন্যান্য ভ্যালিডেশন সমস্যা হবে না।
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT লিঙ্ক: অন্নপূর্ণা বা অন্যান্য প্রকল্পের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ব্যাঙ্ক একাউন্টে ডিবিটি (DBT) সক্রিয় না থাকলে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা ব্যাঙ্কে আসে না। তাই দ্রুত ব্যাঙ্কে গিয়ে বা অনলাইনে ডিবিটি লিঙ্ক করিয়ে নিন।
যুব শক্তি প্রকল্প আবেদন প্রক্রিয়া ও অফিশিয়াল বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল পোর্টাল বা আবেদন নির্দেশিকা সংক্রান্ত সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। তাই কোনো প্রকার ভুয়ো বা বিভ্রান্তিকর ফাঁদে পা না দিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন।
বিবরণ |
লিঙ্ক |
|---|---|
পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট |
https://wb.gov.in/ |
বাংলার যুব শক্তি পোর্টাল (সম্ভাব্য) |
https://yubasathi.wb.gov.in/ |
হেল্পলাইন নম্বর |
Help Desk: 6292248888Email: yubasathi2026@gmail.com |
যুব শক্তি প্রকল্পের অনলাইন ফর্ম ফিলাপ শুরু হওয়া মাত্রই আবেদনের সঠিক পদ্ধতি এবং সরাসরি লিঙ্ক সবার আগে আমাদের KAMALESH FOR EDUCATION ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে। নিয়মিত সব খবর ও আপডেট পেতে পোর্টালে নজর রাখুন!
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)


