Sahanubhuti Scholarship:

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সহানুভূতি স্কলারশিপ দেবে বিকাশ ভবন! আবেদন দেখুন

Published on: 

রাজ্যর বিভিন্ন প্রান্তে আর্থিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে অনেক স্কলারশিপ ও স্কিমের ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার, যাতে তারা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে ও নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনের অধীনে থাকা জনশিক্ষা প্রসার অধিকার থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সহানুভূতি স্কলারশিপ ২০২৬-২৭ (Sahanubhuti Scholarship 2026-2027) চালুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

 

একনজরে »

1 Sahanubhuti Scholarship: সহানুভূতি স্কলারশিপ ২০২৬-২৭

1.1 কত টাকা বৃত্তি পাবেন? (Scholarship Amount)

1.2 কারা আবেদন করতে পারবে (Scholarship Eligibility)

2 সহানুভূতি স্কলারশিপ আবেদন প্রক্রিয়া (Application Process)

2.1 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents)

3 গুরুত্বপূর্ণ তারিখ ও ফর্ম

Sahanubhuti Scholarship:

সহানুভূতি স্কলারশিপ ২০২৬-২৭

 

বিকাশ ভবনের তরফ থেকে (জনশিক্ষা প্রসার অধিকার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ) এই বিশেষ স্কলারশিপটি প্রদান করা হবে। শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেনঅবশ্য প্রতিবন্ধীদের অবশ্যই বিশেষ সক্ষমতার সার্টিফিকেট থাকতে হবে।

 

কত টাকা বৃত্তি পাবেন?

(Scholarship Amount)

বিকাশ ভবনের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা প্রতিবছর ১২০০০ টাকা সরকারি সহায়তামূলক বৃত্তি পাবে।

 

কারা আবেদন করতে পারবে

(Scholarship Eligibility)

জনশিক্ষা প্রসার অধিকার কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সহানুভূতি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবার সেগুলি জেনে নেওয়া যাক—

  • স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তদূর্ধ্ব তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

  • নবম শ্রেণী (Class IX) থেকে শুরু করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং মিউজিক বা ভোকেশনাল কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য যোগ্য।

  • এই স্কলারশিপে আবেদন করার জন্য বিগত পরীক্ষার চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ (40%) নম্বর পেয়ে পাস করে থাকতে হবে

  • যে সকল পড়ুয়াদের পারিবারিক বার্ষিক যৌথ আয় ২ লক্ষ টাকার নিচে শুধুমাত্র তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

  • আবেদনকারী (যদি বয়স ১৮ বছর বা তার বেশি হয়) এবং তার পিতা-মাতার নাম অবশ্যই ২০২৬ সালের ভোটার তালিকায় নথিভুক্ত থাকতে হবে

  • রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো একই ধরনের স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে আবেদন করা যাবে না।

সহানুভূতি স্কলারশিপ আবেদন প্রক্রিয়া

(Application Process)

যে সকল যোগ্য এবং ইচ্ছুক পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে চাইছে তাদের জানিয়ে রাখি এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে সম্পন্ন হয়

  • এক্ষেত্রে প্রথমে এই স্কলারশিপের অফিসিয়াল আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে।

  • ফর্মে সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভা পূরণ করতে হবে।

  • সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসহ আগামী ৯ই অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে (District Mass Education Extension Officer) সরাসরি গিয়ে জমা করতে হবে

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

(Documents)

এবার দেখে নেওয়া যাক যোগ্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে—

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র (আধার কার্ড)।

  • বিগত পরীক্ষার মার্কশিট।

  • বিশেষ সক্ষমতার প্রমাণ পত্র / প্রতিবন্ধী কার্ড সার্টিফিকেট (Disability Certificate)।

  • পারিবারিক বার্ষিক আয়ের নির্দিষ্ট প্রোফরমা অনুযায়ী প্রমানপত্র (Income Certificate)।

  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (Passbook Copy with IFSC Code)।

  • আবেদনকারী (১৮ বছরের ঊর্ধ্বে হলে) এবং পিতা-মাতার ২০২৬ সালের ভোটার তালিকার নির্দিষ্ট পৃষ্ঠার কপি।

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

  • জাতিগত শংসাপত্র / কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

গুরুত্বপূর্ণ তারিখ ও ফর্ম

Download Invitation of application for SAHANUBHUTI Scholarship for the students with Disabilities for the Academic Year 2026-2027.

বিষয়

বিস্তারিত

আবেদনের শেষ তারিখ

০৯ই অক্টোবর, ২০২৬ (09/10/2026)

সহানুভূতি স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করুন

⇓ Download Form

গণশিক্ষা সম্প্রসারণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট

https://meels.wb.gov.in/

সমস্ত যোগ্য ও ইচ্ছুক আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, আপনারা নির্দিষ্ট শেষ তারিখের (০৯ই অক্টোবর, ২০২৬) মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সহ আপনাদের আবেদনপত্রটি জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করে দিন।

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top