
তৃতীয় শ্রেণির বাংলা
(পাতাবাহার) বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর:
*********************************************************
প্রথম পাঠ
আমরা চাষ করি আনন্দে
(রবীন্দ্রনাথ ঠাকুর)
*********************************************************
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ চাষ করার জমিকে কী বলা হয়?
উত্তর: চাষ করার জমিকে ক্ষেত বলা হয়।
১.২ চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না?
উত্তর: চাষের কাজে জল, আলো, হাওয়া, তাপ, মাটি, বীজ, চাষি এবং লাঙল না হলে চলে না।
১.৩ ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
উত্তর: ধান গাছ থেকে আমরা ধান, চাল, মুড়ি, খৈ এবং খড় পাই।
১.৪ ‘সকল ধরা হেসে ওঠে’- এখানে ‘ধরা’ শব্দটির অর্থ কী?
উত্তর: এখানে ধরা বলতে সমস্ত ক্ষেতের জমি বোঝানো হয়েছে। অর্থাৎ পৃথিবীকে।
১.৫ ‘ধরা’ শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো।
উত্তর: ‘ধরা’- অনেক চেষ্টা করেও তাকে ধরা গেল না।
১.৬ ‘পুলক’ শব্দটি নিয়ে একটি বাক্য রচনা করো।
উত্তর: পুলক-আকাশে মেঘ করলে ময়ূরের পুলক জাগে।
১.৭ ‘অম্লান’ মাসটির পুরো নামটি কী?
উত্তর: অম্লান মাসটির পুরো নামটি হল ‘অগ্রহায়ণ’।
২. শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো।
(ক) স——-
উত্তর: সন্ধে
(খ) গ——–
উত্তর: গন্ধ
(গ) বৃ—–
উত্তর: বৃষ্টি
(ঘ) শি—-
উত্তর: শিখ
(ঙ) অ—–ন
উত্তর: অম্লান
(চ) রৌ——-
উত্তর: রৌদ্র
৩. তোমার পড়া গানটির একটি পঙক্তি নীচে দেওয়া আছে। তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো।
সবুজ প্রাণের গানের লেখা।
উত্তর: রেখায় রেখায় দেয় রে দেখা।
মাতেরে কোন তরুণ কবি নৃত্য-দোদুল ছন্দে।
৪. বাঁদিকের সঙ্গে ডানদিক মেলাও:
বাঁদিকে ডানদিক
(ক) বাঁশের বনে (ক) পুলক (ছাটে।
(খ) সকল ধরা (খ) সকাল হতে সন্ধে।
(গ) বাতাস ওঠে ভরে ভরে। (গ) হেসে ওঠে ।
(ঘ) মাঠে মাঠে বেলা কাটে (ঘ) চষা মাটির গন্ধে।
(ঙ) ধানের শিষে—— (ঙ) পাতা নড়ে।
উত্তর: (ক) বাঁশের বনে ———— (ঙ) পাতা নড়ে।
(খ) সকল ধরা————— (গ) হেসে ওঠে।
(গ) বাতাস ওঠে ভরে ভরে–—(ঘ) চষা মাটির গন্ধে।
(ঘ) মাঠে মাঠে বেলা কাটে—-(খ) সকাল হতে সন্ধে।
(ঙ) ধানের শিষে—————–(ক) পুলক (ছাটে।
৫. শূন্যস্থান পূরণ করো।
৫.১ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল——–
উত্তর: সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল লেখা।
৫.২ অঘ্রান মাসের আগের মাসের নাম হল———
উত্তর: অম্লান মাসের আগের মাসের নাম হল কার্তিক।
৫.৩ অঘ্রান মাসের পরের মাসের নাম হল———–
উত্তর: অঘ্রান মাসের পরের মাসের নাম হল পৌষ।
৫.৪ অঘ্রান মাস ———ঋতুর মধ্যে পড়ে।
উত্তর: অঘ্রান মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে।
৬. যাঁরা চাষ করেন তাঁদের চাষি বলে।
১. তাহলে, যাঁরা কবিতা লেখেন তাঁদের বলে কবি।
২. যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার-টেবিল, আলনা, দরজা-জানালা বানান তাঁদের বলে ছুতোর।
৩. যাঁরা ইটের বাড়ি বানান তাঁদের বলে রাজমিস্ত্রি।
৪. যাঁরা মাটির বাড়ি বানান তাঁদের বলে ঘরামি।
৫. যাঁরা মাছ ধরেন তাঁদের বলে জেলে।
৭. নীচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নীচে লেখো, যা দিয়ে কাজ করা বোঝায়।
(ক) রৌদ্র ওঠে।
(খ) বৃষ্টি পড়ে।
(গ) পাতা নড়ে।
(ঘ) চাষ করি আনন্দে।
উত্তর: বেলা কাটে।
গানের লেখা।
দেয় রে দেখা।
পুলক ছোটে।
মাতে রে কোন।
হেসে ওঠে।
৮. সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কীভাবে কাটাবে, নীচে চার লাইনে লেখো।
উত্তর: আমি সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসব। তারপর পড়াশেষে বারান্দায় বসে বৃষ্টি দেখব আর বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসাবো। দুপুরে চান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব। ঘুম থেকে উঠে দাদু-ঠাকুমার সঙ্গে বসে বৃষ্টি দেখব আর অনেক গল্প শুনব। তারপর সন্ধেবেলায় পড়াশুনা শেষ করে খেয়েদেয়ে রাতে ঘুমিয়ে পড়ব।
©kamaleshforeducation.in(2023)






