
তৃতীয় শ্রেণির বাংলা
(পাতাবাহার) বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর:
*********************************************************
প্রথম পাঠ
নিজের হাতে নিজের কাজ
*********************************************************
হাতে কলমে
১. সংক্ষেপে উত্তর দাও।
১.১ একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন?
উত্তর: একজন ডাক্তারবাবু রোগী দেখে, তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন।
১১.২ কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়?
উত্তর: কুলিদের সাধারণত রেল স্টেশনে, বাজার-হাটে এবং বড়ো বড়ো বাসস্ট্যান্ডে কাজ করতে দেখা যায়।
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১ বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন?
উত্তর: বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন।
২.২ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন?
উত্তর: গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন।
২.৩ ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন?
উত্তর: ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন।
২.৪ কুলিটি তার নিজের নাম কী বলেছিলেন?
উত্তর: কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা।
? ৩. বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো:
(শ্র, ঙ্কু,ক্ষা, ক্তা, জ্জি, ম্মা)
উত্তর:
১. ডা—র
উত্তর: ডাক্তার
২. স—-ন
উত্তর:সম্মান
৩. অপে—
উত্তর: অপেক্ষা
৪. পারি–মিক
উত্তর: পারিশ্রমিক
৫. ল–ত
উত্তর:লজ্জিত
৬. সং—-চিত
উত্তর-সং—-কুচিত
৪. নীচের বাদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে √চিহ্ন আর যেটা ভুল তারপাশে × চিহ্ন দাও।
৪.১ ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন।√
৪.২ ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স।×
৪.৩ কুলি-কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়।×
৪.৪ গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড়ো ছিলেন।√
৫. বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো।
১. শ+ই+ক+ষ+ আ =উত্তর: শিক্ষা।
২.ড্ + আ + ক্ + ত্+আ+র্+ব+ আ+ব্ + উ =উত্তর: ডাক্তারবাবু।
৩. অ+ প্ +এ+ ক্+ ষ্+ আ= উত্তর: অপেক্ষা।
৪. ব্ + য + আ + গ = উত্তর: ব্যাগ।
৬. বর্ণ বিশ্লেষণ করো।
১. কারমাটার = উত্তর: ক+আ+র+ম +আ+ট +আ+র
২. স্টেশন = উত্তর: স্+ট+এ+শ+অ+ন+অ
৩. পারিশ্রমিক = উত্তর: প্+আ+র+ই+শ+র+অ+ম+ ই+ক+অ
৪. ঈশ্বরচন্দ্র = উত্তর: ঈ+শ+ব +অ+র+চ+ন+দ+র + অ
৫. ক্ষমা = উত্তর: ক + ষ + ম + আ
৭. একই অর্থের শব্দ লেখো: উপস্থিত, ক্ষুদ্র, মর্যাদা, কুণ্ঠিত, থলে।
উত্তর: উপস্থিত-হাজির
ক্ষুদ্র-ছোটো
মর্যাদা-সম্মান
কুণ্ঠিত-সংকুচিত
থলে-ব্যাগ।
৮. বিপরীতার্থক শব্দ লেখো: সম্মান, লজ্জা, শিক্ষা, উচিত, সংকুচিত।
উত্তর: সম্মান-অসম্মান
লজ্জা-নির্লজ্জ
শিক্ষা-অশিক্ষা
উচিত-অনুচিত
সংকুচিত-প্রসারিত
৯. বাক্য বাড়াও:
৯.১ কুলি হাজির (কোথায়?)
উত্তর: বাবু ডাকার সঙ্গে সঙ্গে স্টেশনে কুলি হাজির।
৯.২ ডাক্তারবাবু চমকে উঠলেন। (কেন?)
উত্তর: ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন।
৯.৩ তিনি প্রতিজ্ঞা করলেন (কী প্রতিজ্ঞা?)
উত্তর: তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না।
৯.৪ ট্রেন এসে দাঁড়াল। (কোথায়?)
উত্তর: ট্রেন এসে কারমাটার রেল স্টেশনে দাঁড়াল।
১০. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো:
(১) ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন।
(২) ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হল।
(৩) কুলি বলল, পয়সা লাগবে না
(৪) ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হল।
(৫) একটি ট্রেন এসে দাঁড়ালো
উত্তর:(৫) একটি ট্রেন এসে দাঁড়ালো।
(১)ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন।
(৪)ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হল।
(৩)কুলি বলল, পয়সা লাগবে না।
(২)ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হল।
১১. নিজের ভাষায় উত্তর দাও:
১১.১ কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল?
উত্তর: বাঙালি ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল।
১১.২ ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কী?
উত্তর: তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ। তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন।
১১.৩ ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন?
উত্তর: কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল আর তিনি ছিলেন উদার মনের মানুষ। তাই তিনি কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন।
১১.৪ ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন?
উত্তর: কুলির কাজটি তার বৃত্তি নয়। তিনি বিপদে ডাক্তারবাবুকে কেবলমাত্র সাহায্য করছেন।
? ১২. তোমার জানা একটা রেল স্টেশনের নাম।
উত্তর: আমার জানা একটা রেল স্টেশনের নাম হল হাওড়া।
১৩. গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হল:
উত্তর: গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি।
©kamaleshforeducation.in(2023)






