
তৃতীয় শ্রেণির বাংলা
(পাতাবাহার) বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর:
*********************************************************
দ্বিতীয় পাঠ:
দেয়ালের ছবি
*********************************************************
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ?
উত্তর: দেয়ালে আঁকা ছবি আমি কলকাতা জেলার বিভিন্ন স্থানে স্থানে দেখেছি।
১.২ অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত?
উত্তর: অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত।
১.৩ তখন তাদের কীভাবে দিন কাটত?
উত্তর: তারা চাষ করে, তির-ধনুক নিয়ে শিকার করে দিন কাটাত।
২. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো।
মবসয়স- উত্তরঃ সমবয়স।
নকনেদিঅ- উত্তর: অনেকদিন।
ল দেয়া- উত্তরঃ দেয়াল।
র অমকন্যা- উত্তর: অন্যরকম।
মম ছাছি- উত্তরঃ ছিমছাম।
৩. শূন্যস্থান পূরণ করো:
৩.১ সে ছিল বড়ো ——– দিন।
উত্তর:৩.১ সে ছিল বড়ো সুখের দিন।
৩.২ এমনি করে একদিন এক ——- সঙ্গে তার দেখা হল।
উত্তর:৩.২ এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হল।
৩.৩ বাঘ বলল, এ আর —– কী।
উত্তর:৩.৩ বাঘ বলল, এ আর এমন কী।
৩.৪ বলল, আমার ——-মস্ত শিকারী ছিলেন।
উত্তর:৩.৪ বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন।
৩.৫ আমার ——- তিনি, মানুষ ছাড়া আর কী হবেন।
উত্তর:৩.৫ আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কী হবেন।
৪. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো।
৪.১ দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারি/শিকারির বাবা। শিকারির ঠাকুরদা/বাঘ।
উত্তর: দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা।
৪.২ অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন/মরুভূমি/বড়ো পাহাড়/বিশাল সমুদ্র।
উত্তর: অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন।
৪.৩ বনের পশুপাখিরা শিকারিকে (ভালোবাসত। ঘৃণা করত। ভয় পেত। উপহাস করত)।
উত্তর: বনের পশুপাখিরা শিকারিকে ভয় পেত।
৪.৪ গল্পের বাঘটি ভালো গান গাইত/ গল্প করত। ছবি আঁকত/ কথা বলত।
উত্তর: গল্পের বাঘটি ভালো কথা বলত।
৪.৫ শিকারি বাঘকে খেতে দিয়েছিল (গরম দুধ/মাংস/ঠাণ্ডা জল/চা)।
উত্তর: শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠাণ্ডা জল।
৫. বর্ণ বিশ্লেষণ করো।
অনেকক্ষণ = উঃ অ+ন+এক+অ+ষ+ণ+অ
পরিষ্কার= উঃ প্+অ+র+ই+য+ক+আ+ র
কথাবার্তা= উঃ ক+অ+থ আ+ব+আ+র+ ত + আ
অন্যরকম= উঃ অ+ন+য+ অ+র+অ+ক+অ+ম+অ
নেকড়ে =উঃ নৃ +এ+ ক + অ +ড + এ
৬. অর্থ লেখো:
আঁধার – উঃ অন্ধকার।
আপত্তি – উঃ অসম্মতি।
দাওয়া- উঃ বারান্দা বা বাড়ির সামনের অংশ।
লোটা- উঃ এক প্রকার পাত্র।
ডাগর – উঃ বড়ো বড়ো।
৭. সমার্থক শব্দ লেখো:
বিশাল – উঃ বৃহৎ বা বিস্তীর্ণ।
বাঘ – উঃ শার্দুল।
মজা – উঃ আনন্দ।
ছবি- উঃ চিত্র।
বাবা – উঃ পিতা।
জল – উঃ বারি।
বন্ধু – উঃ সখা।
৮. বিপরীতার্থক শব্দ লেখো:
অনেক – উঃ সামান্য।
দিন – উঃ রাত।
ঘন- উঃ লঘু।
সুখ – উঃ দুঃখ।
ঠাণ্ডা – উঃ গরম।
মস্ত – উঃ ছোটো।
৯. গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে। একটি যেমন- বনে বনে। এমন আরও দুটি
জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো:
উত্তর: ভয়-ডর। ছিমছাম।
১০. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও:
গাঁ তির বাড়ি জিভ হতো।
গা তীর বারি জীব হত।
উত্তর: * গাঁ-গ্রাম।
গা-শরীর।
——————————-
তির-বাণ।
তীর-নদীর ধার।
—————————————–
বাড়ি-ঘর
বারি-জল
—————————————-
জিভ-জিহ্বা।
জীব-প্রানী
————————–
হতো-করতো।
হত-মৃত
১১. ‘চোখ’ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো:
১. উত্তর: (চক্ষু) মানুষের একজোড়া চোখ আছে।
২. উত্তর: (নজর) তোমার দেখছি কোনো বিষয়েই চোখ নেই।
৩. উত্তর: (সামনাসামনি) লোকটার চোখাচোখি হতেই সে মাথা নামিয়ে নিল।
৪. উত্তর: (ইশারা) ওরা দুজন চোখে চোখে কথা বলে নিল।
৫. উত্তর: (অবাক) জিনিসটা দেখেই তার চোখ ধাঁধিয়ে গেল।
১২. বাক্য রচনা করো:
চাষ – চাষিরা মাঠে চাষ করেন।
মেঝে – লক্ষ্মীপূজোর সময় বাড়ির মেঝেতে খুব সুন্দর আলপনা আঁকা হয়।
আঁকা- দেওয়ালের ছবিটা আমার নিজের হাতে আঁকা।
বিরাট- ঘরের পাশে একটা বিরাট অশ্বত্থগাছ আছে।
দেওয়াল – গুহার দেওয়ালে প্রাচীন কালে রাজারা অনেক কথা লিখে রাখতো।
১৩. বাক্য বাড়াও:
১৩.১ শিকারি জল এনে দিল। (কোথা থেকে, কেমন জল?)
উত্তর: শিকারি পুকুর থেকে ঠান্ডা জল লোটায় করে এনে দিল।
১৩.২ দুজনে রওনা দিল। (কোথায়?)
উত্তর: দুজনে বনের পথ ধরে শিকারির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
১৩.৩ সকালে বেরিয়ে যায়। (কোথা থেকে?)
উত্তর: সকালে শিকারি গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায়।
১৩.৪ বাঘ হাসল। (কেমন করে?)
উত্তর: বাঘ গোঁফের ফাঁক দিয়ে মুচকি হাসল।
১৩.৫ দুজনেই বন্ধু হয়ে গেল। (কেমন বন্ধু?)
উত্তর: ঐ দুজনেই খুব বন্ধু হয়ে গেল।
১৪. গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো:
১৪.১ শিকারি খুব মজা পেয়েছে।
১৪.২ বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল।
১৪.৩ বাঘ বলল, … বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কী!
১৪.৪ বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল।
১৪.৫ বাঘ বলল, …তা এটা কি মানুষের আঁকা?
উত্তর: ১৪.৩ বাঘ বলল,… বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কী!
১৪.৪ বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল।
১৪.২ বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল।
১৪.১ শিকারি খুব মজা পেয়েছে।
১৪.৫ বাঘ বলল, …তা এটা কি মানুষের আঁকা?
১৫. সংক্ষেপে উত্তর দাও:
১৫.১ গল্পের শিকারিটি কীভাবে তার দিন কাটাত?
উত্তর: গল্পের শিকারি সকাল থেকে সন্ধে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত। সে তির-ধনুক দিয়ে পাখি শিকার করত। বনেই সে পাখিটাকে রান্না করে খেত। এ ছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এভাবে খুব আনন্দেই তার দিন কাটত।
১৫.২ বনে শিকারির প্রিয় বন্ধুটি কে? তাকে সে একদিন কী প্রস্তাব দিল?
উত্তর: বনে শিকারির প্রিয় বন্ধুটি একটি বাঘ। বাঘকে শিকারি একদিন তার বাড়ি যাওয়ার প্রস্তাব দিল।
১৫.৩ উত্তরে তার বন্ধু তাকে কী বলল?
উত্তর: উত্তরে তার বন্ধু বাঘ বলেছিল যে তার বাড়ি যাওয়াই যেতে পারে। বন্ধুর বাড়ি যেতে আর আপত্তি কী!
১৫.৪ গল্পে শিকারির বাড়িটি কোথায়?
উত্তর: শিকারির বাড়িটি বনের ধারে একটি গাঁয়ের মধ্যে।
১৫.৫ তার ঘর-বাড়ির চেহারা কেমন?
উত্তর: শিকারির ঘর বাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল। ঘরের সামনে ছোটো দাওয়া ছিল। তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল।
১৫.৬ শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কীভাবে করেছিল?
উত্তর: শিকারি তার বন্ধুকে ঘরের ঠান্ডা মেঝেয় বসতে দিয়েছিল। আর লোটায় করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল।
১৫.৭ বাঘ হঠাৎ দেওয়ালে কীসের ছবি দেখল?
উত্তর: বাঘ হঠাৎ দেখল দেওয়ালে একজন মানুষের ছবি দেখল যে তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছে একটা বড়ো বাঘ শুয়ে আছে।
১৫.৮ শিকারির মজা পাওয়ার কারণ কী?
উত্তর: শিকারির ঠাকুরদা একজন মস্ত শিকারি ছিলেন, তিনি বিশাল এক বাঘ মেরেছিলেন। তাই শিকারি মজা পেয়েছিল।
১৫.৯ নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাঘকে বলল?
উত্তর: শিকারির ঠাকুরদা একজন মস্ত শিকারি ছিলেন এবং তিনি বাঘ-নেকড়ে-চিতা কাউকেই ভয় পেতেন না। তিনি এক বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন।
১৫.১০ সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন?
উত্তর: বাঘ শিকারির কথা খুব একটা বিশ্বাস করেনি। তাই সে ব্যাপারে আগ্রহ দেখায়নি।
১৫.১১ বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল?
উত্তর: বাঘ জানতে চেয়েছিল এই ছবিটা কোনো মানুষে এঁকেছে কিনা তাই শিকারি অবাক হয়েছিল।
১৫.১২ দেয়ালের ছবিটির বিষয় কী ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে, সেটির বিষয় কী হত?
উত্তর: দেয়ালের ছবির বিষয় ছিল এক শিকারি একটা মস্ত বাঘ মেরে তার ওপর দাঁড়িয়ে আছে। ছবিটা কোনো বাঘ আঁকলে তার বিষয় অন্যরকম হত, একটা বাঘ একটি শিকারিকে মেরে তার ওপর দাঁড়িয়ে আছে।
©kamaleshforeducation.in(2023)






