
তৃতীয় শ্রেণির বাংলা
(পাতাবাহার) বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর:
*********************************************************
দ্বিতীয় পাঠ:
সারাদিন
(সুনির্মল চক্রবর্তী)
*********************************************************
১. এক বাক্যে উত্তর দাও:
১.১ খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ তুমি?
উত্তর: খাতা ছাড়া স্লেট, বোর্ডে মানুষকে লিখতে দেখেছি ।
১.২ লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কী কী করেছ?
উত্তর: লেখালেখি ছাড়া খাতায় আমি অঙ্ক করেছি, ছবি এঁকেছি ।
১.৩ খাতার পাতা দিয়ে কী কী খেলা ছোটোরা খেলতে পারে?
উত্তর: খাতার পাতা দিয়ে কাটাকুটি, চোরপুলিশ ইত্যাদি খেলা ছোটোরা খেলতে পারে।
১.৪ ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায়?
উত্তর: ছবি আঁকার খাতা শুধু সাদা হয়। কিন্তু লেখার খাতা সাদা ও রুলটানা হয়।
১.৫ ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে?
উত্তর: ছবি আঁকতে খাতা, পেনসিল, রবার, রং কাজে লাগে ।
১.৬ তুমি যেসব ছবি আঁকো, সেগুলো মূলত কী নিয়ে আঁকা?
উত্তর: আমার আঁকা ছবিগুলি মূলত গাছপালা, বাড়িঘর, আকাশ নিয়ে আঁকা ।
১.৭ এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কীভাবে প্রকাশ করা যায়?
উত্তর: এলোমেলো ভাবনাকে লিখে, নাচ, গানের মধ্য দিয়ে প্রকাশ করা যায় ।
১.৮ তুমি যখন আরও ছোটো ছিলে, তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও, তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো।
উত্তর: আমার ছোটোবেলার একটি পাতা খুঁজে পেলে আমার ছোটোবেলার কথা খুব মনে ড়বে। ছোটোবেলার আঁকা, লেখাগুলি আমি দেখে খুব আনন্দ পাবো ।
২. ঠিক বাক্যটির পাশে( √)এবং ভুলটির পাশে( ×) চিহ্ন দাও:
১২.১ শিশুটি এই কবিতায় একজন শিল্পী।
উত্তর: শিশুটি এই কবিতায় একজন শিল্পী।×
২.২ সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন।
উত্তর: সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন।√
২.৩ তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি।
উত্তর: তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি।×
২.৪ শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবি আঁকে।
উত্তর: শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবি আঁকে।√
২.৫ অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই।
উত্তর: অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই।×
৩. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
৩.১ সারাদিন ছবি আঁকতে শিশুটির (ভালো লাগে/ভালো লাগে না/বিরক্ত লাগে)।
উত্তর: সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে।
৩.২ শিশুটির আঁকার বিষয় (নানারকম/একরকম/কয়েক রকম)।
উত্তর: শিশুটির আঁকার বিষয় নানারকম।
৩.৩ শিশুটির সব ভাবনাই (হিসবি/বেহিসেবি/নজরকাড়া)।
উত্তর: শিশুটির সব ভাবনাই বেহিসেবি।
৩.৪ শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার (কথা শুনতে হবে/কবিতা পড়তে হবে/খাতা দেখতে হবে)।
উত্তর: শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার খাতা দেখতে হবে।
১৩.৫ শিশুটি তার খাতাটিকে ছেড়ে (থাকতে চায়/খাকতে চায় না/দূরে কোথাও চলে যেতে চায়)।
উত্তর: শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না।
৪. শূন্যস্থান পূরণ করো:
৪.১ প্র্র্র্র্র্র্র্র্র্র্রশ্ন: ———- ভালো লাগে নানা ——– আঁকতে।
৪.১ উত্তর: সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে।
৪.২ প্র্র্র্র্র্র্র্র্র্র্রশ্ন: ——– ভাবনারা মনে ——- যখনই।
৪.২ উত্তর: হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই।
৪.৩ প্র্র্র্র্র্র্র্র্র্র্রশ্ন: ——— ——— গাছ পাখি আঁকি——— কত কী।
৪.৩ উত্তর: হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী।
৪.৪ প্র্র্র্র্র্র্র্র্র্র্রশ্ন: এতসব ——- তবু মনে ——– যায় না।
৪.৪ উত্তর: এতসব আঁকি তবু মনে ভরে যায় না।
৪.৫ প্র্র্র্র্র্র্র্র্র্র্রশ্ন: আসলে এ ——– ছেড়ে ——- যেতে চায় না।
৪.৫ উত্তর: আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না।
৫. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো:
জিজি বিহি—— উত্তরঃ হিজিবিজি।
দিরানসা———- উত্তরঃ সারাদিন।
থামনান———– উত্তরঃ মনখানা।
এবইস ———– উত্তরঃ এইসব।
সআল———— উত্তরঃ আসল।
৬. বর্ণ বিশ্লেষণ করো:
খাতা—– উঃ– খ+আ+ত+আ
আঁকি— উঃ—- আ+ঁ+ক+ই
আঁকতে — উঃ–আ+ঁ + ক + অ+ত+এ
ভাবনারা— উঃ– ভ+আ+ব+অ+ন+আ+র+আ
৭. ‘ক’ ও ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:
ঘোড়া –তুলি
খাতা –জুড়িগাড়ি
ছবি –আকাশ
পাখি –বন
গাছ – কলম
উত্তর – ঘোড়া-জুড়িগাড়ি
খাতা – কলম
ছবি – তুলি
পাখি – আকাশ
গাছ – বন
৮. নীচের শব্দগুলির যা অর্থ, কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো:
বিচিত্র—- উত্তরঃ হিজিবিজি।
দিবারাত্র — উত্তরঃ সারাদিন।
পৃষ্ঠা ——– উত্তরঃ খাতা।
চিত্ত——— উত্তরঃ মন।
চিত্র——— উত্তরঃ ছবি।
গজ ——– উত্তরঃ হাতি।
অশ্ব——– উত্তরঃ ঘোড়া।
পক্ষী——- উত্তর: পাখি।
বৃক্ষ——— উত্তরঃ গাছ।
৯. কী বলে লেখো:
হাতির ডাক _বৃংহণ।
ঘোড়ার ডাক_হ্রেষা।
পাখির ডাক_কূজন।
১০. আমি আঁকি: (তুমি, সে, আর তিনি আঁকলেন, কী লিখবে?)
প্রশ্ন:- তুমি ———
সে ———–
তিনি——–
উত্তর:- তুমি আঁকো
সে আঁকে
তিনি আঁকেন
১১. একের বেশি বোঝানো হয়েছে, এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো:
উত্তর: ১. নানা
উত্তর: ২. কত
উত্তর: ৩. ভাবনারা
১২. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও:
মন- উত্তর: চিত্ত/হৃদয়।
মণ – উত্তর: পরিমাপের একক।
আসা- উত্তর: আগমন।
আশা – উত্তর: আকাঙ্ক্ষা।
১৩. ‘রয়ে’ ও ‘ভরে’ শব্দ দুটির অন্য রূপ লেখো:
উত্তর: –রয়ে-থেকে
ভরে-পূর্ণ হয়ে বা ভরতি হয়ে।
১৪. নির্দেশ অনুযায়ী উত্তর দাও:
১৪.১ ‘চায়’ শব্দটিকে ‘তাকানো’ ও ‘চাওয়া’ এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।
উত্তর: চায় (তাকানো)-সে শুধু মিটমিট করে আমার দিকে চায়।
উত্তর: চায় (চাওয়া)-গণেশ থেকে থেকেই খেতে চায়, একদম রাক্ষস।
১৪.২ ‘পাতা’ শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।
উত্তর: পাতা (গাছের পাতা)-গাছটায় নতুন কচি কচি পাতা গজিয়েছে।
উত্তর: পাতা (বিছিয়ে রাখা)-ঘরের মেঝেতে সুন্দর কার্পেট পাতা আছে।
১৫. বাক্য রচনা করো:
সারাদিন – উত্তর: সারাদিন ধরে আজ বৃষ্টি পড়ছে।
খাতা – উত্তর: খাতার পাতায় আমরা লেখালেখি করি।
হিজিবিজি – উত্তর: শিশুরা খাতায় হিজিবিজি কাটে।
ছবি – উত্তর: এই সুন্দর ছবিটা আমার আঁকা।
মন- উত্তর: পড়াশোনায় মন থাকা চাই।
১৬. বাক্য বাড়াও:
১৬.১ আমি আকি। (কী আঁকো?)
উত্তর: আমি হাতি, ঘোড়া, গাছ, পাখি আঁকি।
১৬.২ খাতাটায় রয়ে যায়। (কী, কীভাবে?)
উত্তর: হিজিবিজি ভাবনাগুলো খাতাটায় ছবি হয়ে রয়ে যায়।
১৬.৩ ভালো লাগে নানা ছবি আঁকতে। (কখন?)
উত্তর: সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে।
১৬.৪ আমি জানি অত কি? (কী জানো না?)
উত্তর: কী এসব আঁকি তা আমি জানি না।
১৬.৫ মন যেতে চায় না। (কী ছেড়ে?)
উত্তর: ছবির খাতা ছেড়ে আমার মন যেতে চায় না।
১৭. ‘সারাদিন’ কবিতার অনুসরণে লেখো কবির সারাদিন কীভাবে কাটে।
উত্তর: কবির একটা ছবির খাতা আছে। কবি সারাদিন ওই খাতায় ছবি আঁকতে ভালোবাসেন। তার মন ওই খাতাতেই আটকে থাকে। সারাদিন ধরে কবির মনে যে হিজিবিজি ভাবনা আসে কবি সেগুলোই ছবি করে খাতায় এঁকে রাখেন। হাতি, ঘোড়া, গাছ, পাখি সবকিছুর ছবিই কবি তার ওই খাতায় এঁকে রাখেন। এত আঁকেন তাও কবির কিছুতেই সাধ মেটে না। তাই ওই খাতাটাই কবির সারাদিনের সঙ্গী।
©kamaleshforeducation.in(2023)






