দশম শ্রেণি ভূগোল

তৃতীয় অধ্যায়

‘বারিমন্ডল’ ছোট প্রশ্ন উত্তর

Madhyamik Geography

Chapter 3 Short Question Answer

Published on: 

মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল” এর মধ্যে সমুদ্র, মহাসাগর, নদী, হ্রদ, জলচক্র, লবণাক্ততা, জোয়ার–ভাটা ও সাগরস্রোতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ছাত্রছাত্রীদের দ্রুত রিভিশন ও পরীক্ষায় নির্ভুল উত্তর লেখার সুবিধার জন্য এখানে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি সহজ ও সংক্ষিপ্তভাবে আলোচনা করা হল।

 

বোর্ড: বিষয়বস্তু

1 মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় ‘বারিমন্ডল‘ এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান – ১)

1.1 দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় MCQ | Madhyamik Class 10 Geography Chapter 3 Question Answer

1.2 মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল প্রশ্ন উত্তর | Class 10 Geography বারিমন্ডল Important Questions

মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়

‘বারিমন্ডল‘ 

এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর 

(প্রশ্নমান – ১)

১) সমুদ্রস্রোত কাকে বলে?
উত্তর: সমুদ্রের পৃষ্ঠ জলরাশির প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য এক স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে সমুদ্রস্রোত বলে।

২) সমুদ্র তরঙ্গ কাকে বলে?
উত্তর: বায়ুপ্রবাহের ফলে সমুদ্র উপরিভাগের জলরাশি একইস্থানে অবস্থান করে উল্লম্বভাবে ছন্দবদ্ধ ওঠানামা করলে, তাকে সমুদ্রতরঙ্গ বলে।

৩) সমুদ্র জলের আয়তনের পরিমাপের একক কী?
উত্তর: ভাদ্রুপ বা সেডেয়ারড্রপ

৪) সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি?
উত্তর: নিহত বায়ু প্রবাহ    

 

৫) উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মাঝে যে সীমারেখা তাকে কি বলে?
উত্তর: হিমপ্রাচীর

৬) শৈবাল সাগর কোন মহাসাগরে সৃষ্টি হয়েছে?
উত্তর: উ. আটলান্টিক মহাসাগরে   

৭) বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম কি?
উত্তর: গ্র্যান্ড ব্যাংক

৮) মগ্নচড়াগুলি কি জন্য বিখ্যাত?
উত্তর: সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্রে হিসেবে      

৯) মাছেদের প্রিয় খাদ্য কি?
উত্তর: প্ল্যাংটন

১০) কোন স্রোতের প্রভাবে পূর্ব কানাডা ও যুক্তরাষ্ট্রের শৈত্য প্রবাহ ঘটে?
উত্তর: শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে।

১১) কোন স্রোতের প্রভাবে জাপান উপকূলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়?
উত্তর: শীতল ওয়াশিয়ো ও উষ্ণ কুরোশিয়ো স্রোতের মিলনে।

১২) কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়?
উত্তর: উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডার স্রোতের মিলনে।

১৩) পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম স্রোতের নাম কি?
উত্তর: আন্টার্কটিক উপমেরু স্রোত

১৪) দ্রুততম স্রোতের নাম কি?
উত্তর: উত্তর আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ উপসাগরীয় স্রোত

১৫) হিমপ্রাচীর কোন সাগরে দেখা যায়?
উত্তর: উত্তর আটলান্টিক মহাসাগরে

দশম শ্রেণীর ভূগোল

তৃতীয় অধ্যায় MCQ 

Madhyamik Class 10 Geography

Chapter 3 Question Answer

 

১৬) কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডার উপকূলে তুষারপাত হয়?
উত্তর: শীতল ল্যাব্রাডার স্রোত

১৭) একই স্থানে প্রতিদিন কয়বার জোয়ার ভাটা হয়?
উত্তর: দুইবার      

১৮) চাঁদ অপেক্ষা সূর্যের আয়তন কত গুণ বেশি?
উত্তর: ২৭.৭ কোটি গুন

১৯) চাঁদ অপেক্ষার সূর্যের ভর কত গুণ বেশি?
উত্তর: প্রায় ২৫৫ লক্ষ গুণ

২০) পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ শক্তি সূর্যের অপেক্ষা কত গুণ বেশি?
উত্তর: ২.২ গুণ বেশি | আনুপাতিক হিসেবে ১১ : ৫

২১) জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ কি?
উত্তর: চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি      

২২) পৃথিবীর আবর্তনের ফলে কোন জোয়ারের সৃষ্টি হয়?
উত্তর: গৌণ জোয়ার

২৩) ভরা কোটাল কোন তিথিতে হয়?
উত্তর: পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে            

২৫) কোন তিথিতে জোয়ার সবচেয়ে প্রবল হয়?
উত্তর: অমাবস্যা তিথিতে

২৬) মরা কোটাল কোন তিথিতে হয়?
উত্তর: কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টম তিথিতে   

২৭) চাঁদের পরিক্রমণের দিন সংখ্যা কত?
উত্তর: ২৭ দিন ৮ ঘন্টা

২৮) দুটি মুখ্য জোয়ারের মধ্যে পার্থক্য কত?
উত্তর: ২৪ ঘ. ৪৮ মি. ৪৫ সে.

২৯) একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কত?
উত্তর: ১২ ঘ. ২৪ মি. ২২.৫ সে.

৩০) জোয়ার ও ভাটার মধ্যে পার্থক্য কত?
উত্তর: ৬ ঘন্টা ১২ মিনিট ১১.২৫ সে.

মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়

বারিমন্ডল প্রশ্ন উত্তর 

 

৩১) সিজিগি কথার অর্থ কি?
উত্তর: যোগবিন্দু

৩২) সিজিগি কাকে বলে?
উত্তর: চাঁদের কেন্দ্র, পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করলে এই সরলরৈখিক অবস্থানকে সিজিগি বা যোগবিন্দু বলে।

৩৩) সংযোগ অবস্থান কি?
উত্তর: পৃথিবীর একইদিকে একই সরলরেখায় পৃথিবীর পরে চাঁদ ও তারপর সূর্যের অবস্থানকে সংযোগ বলে।

৩৪) প্রতিযোগ অবস্থান কি?
উত্তর: পৃথিবীর দুটি বিপরীত দিকে একই সরলরেখায় চাঁদ ও সূর্যের অবস্থানকে প্রতিযোগ বলে।

৩৫) পৃথিবী থেকে চাঁদের বেশি দূরত্বকে কি বলা হয়?
উত্তর: অ্যাপোজি     

৩৬) পৃথিবী থেকে চাঁদের কম দূরত্বকে কি বলা হয়?
উত্তর: পেরিজি

৩৮) প্রক্সিজিয়ান কাকে বলে?
উত্তর: পেরিজি ও সিজিগি অবস্থান মিলে গিয়ে অমাবস্যা বা পূর্ণিমা তিথি আসলে ভরা কোটাল প্রবলতম হয় ও জোয়ার সীমা সর্বোচ্চ হয়। এই অবস্থানকে প্রক্সিজিয়ান বলে।

৩৯) ‘বানডাকা’ আমাজন নদীতে কি নামে পরিচিত?
উত্তর: পোরোরোকাস (প্রবল গর্জন)

৪০) ষাঁড়াষাঁড়ি বান পশ্চিমবঙ্গের কোন নদীতে দেখা যায়?
উত্তর: হুগলি

 

বারিমণ্ডল (Barimandal) অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে হলে শুধু পড়লেই হবে না, নিয়মিত অনুশীলনও করতে হবে। গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও কারণভিত্তিক প্রশ্নগুলো পরিষ্কারভাবে মনে রাখতে পারলে এই অধ্যায় থেকে সহজেই ভালো নম্বর তোলা সম্ভব।

error: Content is protected !!
Scroll to Top