2016 প্যানেলের Tainted টিচার ও নন টিচিং স্টাফদের বেতন বা অন্য খাতে পাওয়া সরকারি টাকা ফেরত দিতে নির্দেশ দিল এডুকেশন ডিপার্টমেন্ট। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার ডি আই রা স্কুলকে কিছু রিপোর্ট জমা করতে বলছেন। এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে বারবার। স্কুলের ভূমিকা কী হবে সেটাও জানতে চাইছেন অনেকে। আসুন সবটা দেখে নিই।-  

——————————————————

১) প্রশ্ন – কেন এই টাকা ফেরত দেওয়ার অর্ডার ?

 

উত্তর – সেই বহুচর্চিত First SLST, 2016 (টিচারদের ক্ষেত্রে) এবং Third RLST, 2016(নন টিচিং স্টাফদের ক্ষেত্রে) থেকে নিযুক্ত টিচিং ও নন টিচিং স্টাফদের মধ্যে যাদের Tainted বলে রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট তাঁদের জন্য এই অর্ডার। সুপ্রিমকোর্ট এই বিষয়ে 03/04/2025 তারিখের ঐতিহাসিক রায়ে (SLP Civil No – 9586 of 2024) জানিয়ে দেয় যে উক্ত 2016 প্যানেলের সমস্ত টিচিং ও নন টিচিং স্টাফদের প্যানেল ক্যান্সেল করা হলো। আর তাদের অ্যাপয়েন্টমেন্ট টারমিনেট করা হবে। এই প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত স্টাফদের আবার দুটি শ্রেণীতে রাখে সুপ্রিমকোর্ট – Tainted Candidates অর্থাৎ যাঁদের বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ খুঁজে পাওয়া গেছে আর একটা দল “Not Specifically Found to be Tainted” Candidates, অর্থাৎ যাঁদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। যদিও দুটি দলেরই অ্যাপয়েন্টমেন্ট Terminate করার কথা বলা হয় এই রায়ে। তবে চাকরির বেতন হিসাবে পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় শুধু Tainted Candidate দের। সেই রায় অনুযায়ী Tainted Candidate দের বেতনের অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে ফেরানোর উদ্যোগ এটা।

২) প্রশ্ন – Tainted Candidate দের চাকরি কবে থেকে টারমিনেটেড হিসাবে ধরতে হবে ?

উত্তর – যদিও সুপ্রিমকোর্টের রায়ে প্যানেল Cancellation এবং অ্যাপয়েন্টমেন্ট টার্মিনেশন এর অর্ডারটা হয়েছে 03/04/2025 তারিখে , কিন্তু Tainted Candidate দের চাকরি টার্মিনেশন এর ইফেক্ট ডেট হচ্ছে তাঁদের ঐ চাকরিতে জয়েনিং এর দিন থেকেই। অর্থাৎ তাঁদের প্রথম দিন থেকে প্রাপ্ত সমস্ত বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা যেমন Arrear, PF Advance, বোনাস ইত্যাদি হিসাবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।

৩) প্রশ্ন – Tainted Candidate দের লিস্টটা কোথায় পাওয়া যাবে ?

উত্তর – SSC Tainted টিচার ও Tainted Non Teaching Staff দুটোরই আলাদা আলাদা লিস্ট বের করেছে তাদের ওয়েবসাইটে। সেখানে ঐ Tainted Candidate দের নাম কোন পেজে ও কোন সিরিয়াল নাম্বারে আছে দেখে নিতে পারবেন। লিংক দুটি দিলাম —

i) https://old.westbengalssc.com/…/TOAL_TAINTED_LIST_AT…

ii) https://old.westbengalssc.com/…/TOAL_TAINTED_LIST_NT…

৪) প্রশ্ন – সুপ্রিম কোর্টের উক্ত রায়ের পর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট Tainted Candidate দের থেকে টাকা আদায় করার জন্য প্রথম কোন অর্ডার জারি করেছিল ?

উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 35/13/SECY/DSE -14013(23)/16/2025 , তারিখ -31/12/2025 দ্বারা সমস্ত জেলার District Magistrate দের নির্দেশ দেন ঐ Tainted Candidate দের থেকে তাদের দ্বারা গৃহীত সমস্ত অর্থ “Arrear of Land Revenue” খাতে আদায় করতে। এই আদায়ের ক্ষেত্রে বলা হয় Bengal Public Demand Recovery Act, 1913 ( BPRD Act, 1913) তে বর্ণিত প্রসেস অনুসরণ করতে। এই অর্ডারে ডি এম দের বলে দেওয়া হয় যে Tainted Candidate দের নাম WBSSC এর ওয়েবসাইট থেকে দেখে নিতে এবং ঐ Tainted Candidate দের নাম ও অ্যাড্রেস ডি আই দের থেকে যাচাই করে নিতে। এই অর্ডারের জন্যই ডি আই রা স্কুলের HOI এর থেকে এই ব্যাপারে কিছু তথ্য তলব করছেন।

৫) প্রশ্ন – উপরে উল্লেখিত অর্ডার জারি করার পর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কি এই টাকা আদায়ের ব্যাপারে আবার কোনো অর্ডার জারি করে ? করলে তাতে কী ছিল ?

উত্তর – হ্যাঁ। এই ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সাম্প্রতিক এই ব্যাপারে আবার অর্ডার জারি করেছে যার মেমো নং – 175/13-LS, তারিখ – 07/05/2026। এই অর্ডারে ডি আই দের পূর্বের অর্ডার স্মরণ করিয়ে দিয়ে টাকা আদায়ের জন্য উদ্যোগী হতে বলা হয়েছে। আসলে টাকা আদায় না হওয়ার জন্য কয়েকটি Contempt Petitions দাখিল হয় যেমন SLP with Diary No – 36401/2025 এবং Diary No 34909/2025। সেই Contempt এর জেরেই এবার টাকা আদায়ের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট।

৬) প্রশ্ন – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে উপরোক্ত অর্ডারগুলি পাওয়ার পর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণ ঠিক কী রকম উদ্যোগ নিচ্ছেন ?

উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে উপরোক্ত অর্ডারগুলি পাওয়ার পর বিভিন্ন জেলার ডি এম রা ডি আই দের কাছে নির্দেশ পাঠাচ্ছেন যে তাঁরা যেন দ্রুত BPRD Act, 1913 এর সঙ্গে সংযোজিত Form 2 তে Tainted Candidates দের নাম, অ্যাড্রেস, আদায়যোগ্য অর্থের পরিমাণ ইত্যাদি জানিয়ে দেন। ডি আই রা আবার স্কুলগুলির থেকে সেই তথ্য চাইছেন যাতে সমগ্র জেলার তথ্য এক জায়গায় করে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা দেওয়া যায়।

৭) প্রশ্ন – উপরে উল্লেখিত BPDR Act এর Form No 2 তে কী কী তথ্য দিতে হচ্ছে ? কী ভাবে সেটা পূরণ করবেন ?

উত্তর – Form 2 তে মোট চারটে কলাম রয়েছে। নীচে সেগুলির পূরণের বর্ণনা দিলাম –

i) Name of the Certificate Debtor –

এখানে Tainted Candidates দের নাম লিখুন। একাধিক থাকলে নীচে নীচে সিরিয়াল নাম্বার দিয়ে লিখুন।

ii) Address of the Certificate Debtor –

এখানে উল্লেখিত Tainted Candidate এর বাড়ির ঠিকানা লিখুন। এই ঠিকানাটা অবশ্যই যেন SSC Recommendation এ উল্লেখিত ঠিকানাটা হয় সেটা নিশ্চিত করুন। অবশ্য ক্যান্ডিডেট যদি পরে উপযুক্ত পদ্ধতি মেনে ঠিকানা পরিবর্তন করে থাকে এবং সেটা সার্ভিসবুকে রেকর্ডেড হয় তাহলে সেটাই লিখুন।

iii) Amount of Public Demand for Which Requisition is Made –

সংশ্লিষ্ট ক্যান্ডিডেটকে সরকারি খাত থেকে প্রাপ্ত যত টাকা ফেরত দিতে হবে তার টোটাল পরিমাণ লিখুন এখানে। এটা হবে টোটাল Net Salary। তার সঙ্গে যুক্ত হবে টোটাল বোনাস, টোটাল Arrear ও অন্য কোনো টাকা যদি Govt এর থেকে পেয়ে থাকে সেটা।

iv) Nature of the Public Demand of which this Requisition is Made –

এখানে এইভাবে লিখতে পারেন ” Realisation of Public money received by the Tainted Candidate as salary, bonus etc. as Arrear of Land Revenues complying the order dated – 03/04/2025 issued by the Honourable Supreme Court of India in SLP (Civil) No – 9586 of 2024.

৮) প্রশ্ন – উপরে বলা হলো Tainted Candidate দের কত টাকা ফেরত দিতে হবে তার পরিমাণ জানাতে হবে। এখন এই হিসাব কী ভাবে করবে স্কুল কর্তৃপক্ষ ?

উত্তর – এই টাকার পরিমাণ কত হবে সেটা হিসাব করার জন্য একটি ক্যালকুলেশন শিট দেওয়া হচ্ছে এক্সেল শিটে। সেটা ব্যবহার করতে হবে। এই ক্যালকুলেশন শিটটাও জমা করতে হবে। মনে রাখুন উক্ত ক্যান্ডিডেটদের জয়েনিং থেকে 31/03/2025 তারিখ পর্যন্ত পাওয়া সমস্ত অর্থ ফেরত দিতে হবে। এর মধ্যে থাকবে সমগ্র বেতন , বোনাস (যদি পেয়ে থাকে) , Arrear ( যদি পেয়ে থাকে) , পি এফ অ্যাডভান্স (যদি পেয়ে থাকে) ইত্যাদি। অনেক জেলাতে একটি ক্যালকুলেশন শিট দিয়েছে যেটা এক্সেলে রয়েছে।

আসুন দেখি এটা কীভাবে পূরণ করবেন –

i) এই শিটে Monthwise Salary Drawn Statement দিতে হচ্ছে। সঙ্গে অন্যান্য পেমেন্টের তথ্যও দিতে হচ্ছে।

ii) এখানে 01/09/2018 থেকে 31/03/2025 পর্যন্ত উক্ত স্টাফ যত পেমেন্ট পেয়েছেন সব মাস অনুসারে দিতে হবে। আরো পরিস্কার করে বললে তার প্রথম জয়েনিং থেকে শুরু করে চাকরির শেষ দিন পর্যন্ত যত টাকা পেয়েছে সব হিসাব দিতে হবে।

iii) এই শিটে ROPA 2009 অনুযায়ী ডিসেম্বর, 2019 পর্যন্ত ঐ স্টাফ যে বেতন পেয়েছেন তার Pay In Pay Band, Grade Pay, Basic Pay, DA, HRA, MA, কোনো অ্যাডিশনাল অ্যালাওয়েন্স যেমন, প্রতিবন্ধীদের Conveyance Allowance, IR, Gross Salary বসাতে হবে।

এখানে উল্লেখ্য ROPA 2019 অনুযায়ী উক্ত Tainted Candidate যে মাসগুলির স্যালারি পেয়েছে অর্থাৎ 2020 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের স্যালারির ক্ষেত্রে Pay in PB ও Grade Pay এর ঘরে কিছু লেখার দরকার নেই। এই মাসগুলির ক্ষেত্রে Basic Pay লিখলেই হবে।

iv) এই শিটে আরো বসাতে হবে বিভিন্ন ডিডাকশন অ্যামাউন্টগুলি যথা – GPF, PTax, ITax।

v) Gross Salary – Total Deduction = Net Salary

vi) Net Salary + পি এফ এর আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স + বোনাস (যদি থাকে) + অন্য কোনো টাকা যদি সরকারের কাছ থেকে নিয়ে থাকে সব নিয়ে যত হয় তত টাকা ফেরত দিতে হবে। এই টাকার পরিমাণটাই লিখতে হবে উপরে সাত নং প্রশ্নের উত্তরে যে Form 2 এর কথা বলেছি তার তিন নম্বর কলামে।

vii) এই ক্যালকুলেশন শিটে HOI সই করে সিল দিয়ে দেবেন।

৯) প্রশ্ন – কিছু জেলাতে আবার একটা গুগল ফর্ম দিচ্ছে সেটা পূরণ করার জন্য। এটাতে কী রয়েছে ?

উত্তর – এই গুগল ফর্মে Tainted Candidate দের ডিটেইলস ও তাদের পেমেন্ট ডিটেইলস জানতে চাইছে এক নজরে। আসুন দেখি এটা কী ভাবে পূরণ করব –

i) এখানে প্রথমে Tainted Candidate এর নাম, Designation, Address, ফোন নম্বর, SSC Tainted List এর কোন পেজ এবং কত নম্বর সিরিয়ালে তাঁর নাম আছে, স্কুলের নাম, স্কুলের DISE Code, Sub Division, ক্যান্ডিডেট এর Employee Id ইত্যাদি পূরণ করতে হচ্ছে।

ii) চাকরির জয়েনিং থেকে টার্মিনেশন পর্যন্ত Gross Salary (এটা ক্যালকুলেশন শিটে পাবেন। এর মধ্যে আউটস্ট্যান্ডিং পি এফ অ্যাডভান্স, অন্য কোনো Allowance বা কোনো Arrear payment পেয়ে থাকলে সেটাও ধরতে হবে), টোটাল বোনাস। এগুলি হলো পেমেন্ট অ্যামাউন্ট যা উক্ত Tainted Candidate এর প্রাপ্য ছিল।

iii) এরপর বিভিন্ন ডিডাকশন গুলি যেমন GPF, PTax, I Tax ইত্যাদি অ্যামাউন্টগুলির টোটাল করে বসাতে হবে।

iv) শেষে দিতে হবে সমস্ত পেমেন্ট থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে যত হয় সেই অ্যামাউন্ট। এটাকেই বলে Net Salary। এটাই ফেরত দিতে হবে।

v) এই গুগল ফর্ম পূরণ করার আগে অবশ্যই ক্যালকুলেশন শিট রেডি করবেন এবং সেটা দেখে অ্যামাউন্টগুলি বসাবেন।

১০) প্রশ্ন – এই তথ্যগুলি দেওয়ার পর কী করা হবে ?

উত্তর – এই তথ্যগুলি স্কুল থেকে ডি আই অফিস হয়ে ডি এম অফিসে যাওয়ার পর সেখানে কমপ্লাইলড করা হবে। এরপর BPDR Act, 1913 অনুসারে সংশ্লিষ্ট Tainted Candidate দের নোটিশ ধরানো হবে টাকা ফেরত দেওয়ার জন্য। কত টাকা ফেরত দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, কোন পদ্ধতিতে দিতে হবে, না দিলে কী হবে ইত্যাদি সব কিছুই থাকবে নোটিশে।

১১) প্রশ্ন – উপরে যা যা ডকুমেন্টস এর কথা বলা হলো সেগুলির সব কিছুরই হার্ডকপি কি জমা দিতে হবে ?

উত্তর – এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জেলা ভেদে কাজের পদ্ধতি বা জমা দেওয়ার ডকুমেন্টস এর তারতম্য হতে পারে। তবে HM এর ফরওয়ার্ডিং লেটার, উক্ত স্টাফের অ্যাপ্রুভাল, ক্যালকুলেশন শিট, স্যালারি স্টেটমেন্ট , Acquittance এর কপি, PF Statement, I Tax Form 16, I Tax Return ইত্যাদি লাগতে পারে।

১২) প্রশ্ন – আপনি সিওর যে কাজটা এভাবেই হবে সব জেলায় ?

উত্তর – না, সিওর নয়। এটা একটা ধারণা দেওয়ার জন্য পোস্ট। যাতে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়। কাজের একচুয়াল পদ্ধতির জন্য জেলার নোটিশের দিকে খেয়াল রাখুন।  

 

 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top