উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী

তৃতীয় সেমিস্টার দর্শন

 ‘বেদান্তের প্রাথমিক ধারণা’ প্রশ্ন উত্তর

(HS Class 12 3rd Semester

Philosophy Chapter 4 MCQ Question Answer

 

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) চতুর্থ অধ্যায় ‘বেদান্তের প্রাথমিক ধারণা’ (Basic Concepts of Vedanta)এর মধ্যে ভারতীয় দর্শনের অন্যতম প্রধান ও প্রভাবশালী শাখা বেদান্ত দর্শন, বিশেষত আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, ব্রহ্মের স্বরূপ, মায়া, জীব ও জগতের সম্পর্ক এবং মোক্ষলাভ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

 

◆ বিষয়বস্তু ◆

1 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 4 MCQ

1.1 ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন চতুর্থ অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 4 Philosophy One Liner Question Answer)

1.2 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বেদান্ত দর্শন MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 4 MCQ

1.3 দ্বাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 4 Fill in the blanks Type MCQ

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন চতুর্থ অধ্যায় (বেদান্তের প্রাথমিক ধারণা) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 4 Assertion and Reason MCQ

1.5 দ্বাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 4 Column Matching MCQ

1.6 দ্বাদশ তৃতীয় সেমিস্টার দর্শন চতুর্থ অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 4 True/False MCQ

ক্লাস 12 সেমিস্টার 3

দর্শন চতুর্থ অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

Class 12 Semester 3 Philosophy

Chapter 4 Philosophy

One Liner Question Answer

১) প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি? → ১২ টি
২) বেদান্ত দর্শনের প্রবর্তক কে? → মহর্ষি বাদরায়ণ
৩) “চতুর্কাধ্যায়ী” কে বলা হয়? → ব্রহ্মসূত্রকে
৪) শংকরাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি কি? → ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রোহ্মৈব নাপরঃ
৫) শংকরাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ কি? → সৎ, চিৎ ও আনন্দস্বরূপ

৬) অদ্বৈত বেদান্ত দর্শনে জগতকে কোন অর্থে মিথ্যা বলা হয়? → পারমার্থিক অর্থে
৭) অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো — → অনির্বচনীয়
৮) রামানুজ তার মতবাদে ব্রহ্মকে কী বলেছেন? → সবিশেষ বা বিশেষণযুক্ত
৯) “ত্রিতত্ত্ব” মতবাদটিকে কে স্বীকার করেছেন? → রামানুজ
১০) রামানুজের মতে “প্রপত্তি” হল — → ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা

১১) বেদান্ত শব্দের ধাতুগত অর্থ কি? → বেদের শেষ বা অন্ত
১২) অবিদ্যা বা অজ্ঞানকে অদ্বৈত বেদান্তে কি নামে বর্ণনা করা হয়? → মায়া
১৩) শংকরাচার্য কয়টি অদ্বৈত মঠ স্থাপন করেছিলেন? → চারটি
১৪) “ব্রহ্ম একমেবাদ্বিতীয়ম” – এর অর্থ কি? → ব্রহ্ম এক ও অদ্বিতীয়
১৫) শংকরাচার্যের মতে কোন কর্মের ফল ভোগ না হওয়া পর্যন্ত শরীরের বিনাশ হয় না? → প্রারব্ধ

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার

বেদান্ত দর্শন MCQ প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester

Philosophy Chapter 4 MCQ

 

1. ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি?
(A) তিনটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) ছয়টি
উত্তর: (D) ছয়টি

2. নিচের কোনটি বেদের অংশ নয়?
(A) ঋক
(B) সাম
(C) যজুঃ
(D) অথর্ব
উত্তর: (B) সাম

3. “ব্রহ্মসূত্র” গ্রন্থের রচয়িতা কে?
(A) শংকরাচার্য
(B) মহর্ষি বাদরায়ণ
(C) রামানুজ
(D) গৌড়পাদ
উত্তর: (B) মহর্ষি বাদরায়ণ

4. ‘ব্রহ্মসত্য জগৎ মিথ্যা’ – উক্তিটি কার?
(A) শংকরাচার্য
(B) মধ্বাচার্য
(C) রামানুজ
(D) নিম্বারকাচার্য
উত্তর: (A) শংকরাচার্য

5. শংকরাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন?
(A) এক প্রকার
(B) দুই প্রকার
(C) তিন প্রকার
(D) চার প্রকার
উত্তর: (C) তিন প্রকার

6. “সপ্তধা অনুপপত্তি” – এটি কার মতবাদ?
(A) বল্লভাচার্য
(B) রামানুজ
(C) শংকরাচার্য
(D) গৌড়পাদ
উত্তর: (B) রামানুজ

7. রামানুজ হলেন —
(A) অদ্বৈতবাদী দার্শনিক
(B) দ্বৈতবাদী দার্শনিক
(C) বিশিষ্টাদ্বৈতবাদী দার্শনিক
(D) দ্বৈতাদ্বৈতবাদী দার্শনিক
উত্তর: (C) বিশিষ্টাদ্বৈতবাদী দার্শনিক

8. রামানুজের মতে জগৎ হল —
(A) ব্রহ্মের বিবর্ত
(B) ব্রহ্মের পরিনাম
(C) অলীক
(D) মায়ার সৃষ্টি
উত্তর: (B) ব্রহ্মের পরিনাম

9. মধ্বাচার্য হলেন —
(A) দ্বৈতবাদী দার্শনিক
(B) অদ্বৈতবাদী দার্শনিক
(C) বিশিষ্টাদ্বৈতবাদী দার্শনিক
(D) পরিনামবাদী
উত্তর: (A) দ্বৈতবাদী দার্শনিক

10. বেদের কর্মকাণ্ড বলা হয় কোনটিকে?
(A) অরণ্যক ও উপনিষদকে
(B) সংহিতা ও ব্রাহ্মণকে
(C) পুরানকে
(D) সাম ও যজুঃকে
উত্তর: (B) সংহিতা ও ব্রাহ্মণকে

11. বেদের জ্ঞানকাণ্ড বলা হয় কোনটিকে?
(A) সংহিতা ও ব্রাহ্মণকে
(B) অরণ্যক ও উপনিষদকে
(C) সংহিতা ও অরণ্যক
(D) উপনিষদ ও ব্রাহ্মণকে
উত্তর: (B) অরণ্যক ও উপনিষদকে

12. পঞ্চিকরণ ও সিদ্ধান্ততত্ত্ববিন্দু গ্রন্থের রচয়িতা কে?
(A) গৌড়পাদ
(B) রামানুজ
(C) শংকরাচার্য
(D) মহর্ষি বাদরায়ণ
উত্তর: (C) শংকরাচার্য

13. বেদান্ত দর্শনে কয়টি উপসম্প্রদায় রয়েছে?
(A) তিনটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) ছয়টি
উত্তর: (C) পাঁচটি

14. দ্বৈতাদ্বৈতবাদের প্রবর্তক হলেন —
(A) নিম্বারকাচার্য
(B) বল্লভাচার্য
(C) মধ্বাচার্য
(D) শংকরাচার্য
উত্তর: (A) নিম্বারকাচার্য

15. শঙ্করের দৃষ্টিতে ব্রহ্মের জ্ঞান প্রদানের একমাত্র প্রমাণ হলো —
(A) প্রত্যক্ষ
(B) অনুমান
(C) উপমান
(D) শব্দ
উত্তর: (D) শব্দ

দ্বাদশ শ্রেণীর দর্শন

চতুর্থ অধ্যায় শূন্যস্থান পূরণ 

Class 12 3rd Semester

Philosophy Chapter 4

Fill in the blanks Type MCQ

 

1. মহর্ষি বাদরায়ণের অন্য নাম হলো ________।
(A) গৌড়পাদ
(B) বেদব্যাস
(C) শংকর
(D) নিম্বার্ক
উত্তর: (B) বেদব্যাস

2. শংকরাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল ________ উপহিত।
(A) জ্ঞান
(B) অবিদ্যা
(C) মায়া
(D) প্রপত্তি
উত্তর: (C) মায়া

3. অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো জগত ব্রহ্মের ________।
(A) বিবর্ত
(B) পরিনাম
(C) অংশ
(D) রূপান্তর
উত্তর: (A) বিবর্ত

4. অদ্বৈত মতে মুক্তি হল ________ বা ব্রহ্ম উপলব্ধি।
(A) জ্ঞানপ্রাপ্তি
(B) ব্রহ্মসাক্ষাৎকার
(C) স্বর্গলাভ
(D) প্রপত্তি
উত্তর: (B) ব্রহ্মসাক্ষাৎকার

5. রামানুজের মতে সগুণ ব্রহ্ম হলেন ________।
(A) নির্গুণ
(B) পরমাত্মা
(C) ঈশ্বর
(D) মায়া
উত্তর: (C) ঈশ্বর

6. রামানুজের মতে ব্রহ্ম ও জীবের সম্পর্ক হল ________ সম্পর্ক।
(A) ভেদাভেদের
(B) অভেদের
(C) অকালিক
(D) বৈপরীত্যের
উত্তর: (A) ভেদাভেদের

7. ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হলো ________ টি।
(A) ছয়
(B) সাত
(C) আট
(D) নয়
উত্তর: (D) নয়

8. উপনিষদের আলোচনার বিষয় হলো বেদের অন্তর্নিহিত ________ চিন্তাভাবনা।
(A) ধর্মীয়
(B) লৌকিক
(C) দার্শনিক
(D) বৈজ্ঞানিক
উত্তর: (C) দার্শনিক

9. “তত্ত্বমসী” বাক্যে “তৎ” শব্দের অর্থ হলো ________ ব্রহ্ম।
(A) সগুণ
(B) নির্গুণ
(C) মায়া উপহিত
(D) সবিশেষ
উত্তর: (B) নির্গুণ

10. আচার্য শংকর এর মতে জগৎ হলো ________ বিলক্ষণ।
(A) সদ সদ
(B) চেতন
(C) অসদ
(D) অলীক
উত্তর: (A) সদ সদ

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন

চতুর্থ অধ্যায় (বেদান্তের প্রাথমিক ধারণা)

বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর 

HS 3rd Semester Philosophy

Chapter 4 Assertion and Reason MCQ

 

1. বিবৃতি (A): অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্ম অভিন্ন।
কারণ (R): শংকরাচার্য বলেছেন “ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রোহ্মৈব নাপরঃ”।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

2. বিবৃতি (A): রামানুজ জগৎকে মিথ্যা মনে করেন না।
কারণ (R): রামানুজের মতে জগৎ হলো ব্রহ্মের বিবর্ত।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা। (কারণ রামানুজের মতে জগৎ হলো ব্রহ্মের পরিনাম, বিবর্ত নয়)।

3. বিবৃতি (A): শংকরাচার্যকে কেবলাদ্বৈতবাদের সমর্থক বলা হয়।
কারণ (R): তিনি মনে করেন প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

4. বিবৃতি (A): রামানুজ মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তির উত্থাপন করেছিলেন।
কারণ (R): রামানুজ ব্রহ্মকে নিৰ্গুণ বলে মেনেছেন।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা। (কারণ রামানুজ ব্রহ্মকে সবিশেষ বা বিশেষণযুক্ত বলেছেন)।

5. বিবৃতি (A): বেদান্ত বলা হয় উপনিষদকে।
কারণ (R): বেদান্ত শব্দের ধাতুগত অর্থ হলো বেদের শেষ বা অন্ত, আর উপনিষদ বেদের শেষ ভাগে অর্থাৎ জ্ঞানকাণ্ডে অবস্থিত।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

দ্বাদশ শ্রেণীর দর্শন

চতুর্থ অধ্যায় স্তম্ভ মেলানো 

Class 12 3rd Semester Philosophy

Chapter 4 Column Matching MCQ

 

1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) শংকরাচার্য

a) বিশিষ্টাদ্বৈতবাদ

ii) রামানুজ

b) দ্বৈতবাদ

iii) মধ্বাচার্য

c) দ্বৈতাদ্বৈতবাদ

iv) নিম্বারকাচার্য

d) কেবলাদ্বৈতবাদ

(A) i-c, ii-b, iii-d, iv-a
(B) i-d, ii-a, iii-b, iv-c
(C) i-a, ii-d, iii-b, iv-c
(D) i-b, ii-c, iii-a, iv-d
উত্তর: (B) i-d, ii-a, iii-b, iv-c

2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) প্রপত্তি

a) রামানুজ

ii) তত্ত্বমসি বা তৎ তম অসি

b) ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য

iii) “মায়া মিথ্যা নয়”

c) ঈশ্বরের নিকট আত্মসমর্পণ

iv) রামানুজের মতে

d) তুমিই ব্রহ্ম

(A) i-c, ii-d, iii-a, iv-b
(B) i-b, ii-a, iii-d, iv-c
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-a, ii-b, iii-c, iv-d
উত্তর: (A) i-c, ii-d, iii-a, iv-b

3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) অদ্বৈত বাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা

a) মহর্ষি বাদরায়ণ

ii) ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা

b) গৌড়পাদ

iii) অদ্বৈত মতে মায়া

c) প্রারব্ধ

iv) যে কর্মের ফল ভোগ না হওয়া পর্যন্ত শরীরের বিনাশ হয় না

d) অনির্বচনীয়

(A) i-d, ii-c, iii-b, iv-a
(B) i-a, ii-b, iii-d, iv-c
(C) i-b, ii-a, iii-d, iv-c
(D) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (C) i-b, ii-a, iii-d, iv-c

দ্বাদশ তৃতীয় সেমিস্টার দর্শন

চতুর্থ অধ্যায় সত্য/মিথ্যা 

Class 12 3rd Semester Philosophy

Chapter 4 True/False MCQ

 

1. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হল নয়টি।
II. বেদের অংশগুলি তিনটি কাণ্ডে বিভক্ত।
III. বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন গৌড়পাদ।
IV. পঞ্চমবেদ হলো পুরান।

(A) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(B) (I) – T, (II) – F, (III) – F, (IV) – T
(C) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – T, (II) – F, (III) – F, (IV) – T

2. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. আচার্য শংকরের মতে জগৎ হলো সদ সদ বিলক্ষণ।
II. অবিদ্যার কারণে সংসার চক্রে বারবার আবর্তিত যে জীব, সে হলো বদ্ধ জীব।
III. বল্লভাচার্যের মতে ব্রহ্ম ও জীবজগৎ মূলত হলো ভিন্ন।
IV. শঙ্করের মতে শরীর সৃষ্টি হয়েছে ঈশ্বর দ্বারা।

(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(B) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
(C) (I) – T, (II) – F, (III) – F, (IV) – T
(D) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
উত্তর: (A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F

3. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে মায়ার দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ।
II. “তত্ত্বমসি” মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় জীব ও ব্রহ্ম ভিন্ন।
III. শংকরাচার্যের মতে মিথ্যা শব্দের অর্থ হলো অলীক।
IV. রামানুজের মতে সগুণ ব্রহ্ম হলেন ঈশ্বর।

(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(B) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
(C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(D) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
উত্তর: (C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T

 আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায় (বেদান্তের প্রাথমিক ধারণা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top