মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ এর আবেদন শুরু, কতদিন আবেদন করা যাবে?

পশ্চিমবঙ্গের চলতি শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ এর আবেদন শুরু করা হলো। পশ্চিমবঙ্গে পূর্বের তৃণমূল সরকার মারফত ২০১৪ সালে ‘নবান্ন স্কলারশিপ’ (Nabanna Scholarship) বা ‘উত্তরকন্যা স্কলারশিপ’ চালু হয়েছিল। রাজ্যে সরকার বদলের পর ছাত্র-ছাত্রীদের আশঙ্কা ছিল এই স্কলারশিপ বন্ধ হয়ে যাবে নাকি। কিন্তু পড়ুয়াদের স্বার্থে সেই সুবিধা সরকার চালু রেখেছে, তবে তার নাম বদল করে এখন ‘মুখ্যমন্ত্রী স্কলারশিপ’ (WB CM Scholarship) রাখা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশের পর থেকেই এই স্কলারশিপে আবেদন করা যায়। যোগ্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ হাজার টাকা স্কলারশিপ প্রদান করা হয়। চলতি শিক্ষাবর্ষের যেসব পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে চান তারা নিচে এই যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা মনোযোগ সহকারে দেখে নিন।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ এর আবেদন শুরু

স্কলারশিপের নাম

মুখ্যমন্ত্রী স্কলারশিপ।

প্রদানকারী দপ্তর

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল (Chief Minister’s Relief Fund – CMRF), পশ্চিমবঙ্গ সরকার |

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস।

আর্থিক সহায়তার পরিমাণ

১০,০০০ টাকা।

আবেদনের মাধ্যম

অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

cmrf.wb.gov.in

মুখ্যমন্ত্রী স্কলারশিপ টাকার পরিমাণ

এই স্কলারশিপে যোগ্য শিক্ষার্থীদের ১০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীর কোর্স চলাকালে এককালীন এই সুবিধা দেওয়া হয়। অর্থাৎ অন্যান্য স্কলারশিপের মতো এটি প্রতিবছর রিনিউ করা যায় না।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ প্রয়োজনীয় যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • পড়ুয়াকে পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সমেত পূর্ববর্তী পরীক্ষায় পাস করতে হবে।

  • শিক্ষার্থীকে রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে উচ্চমাধ্যমিক/ স্নাতক/ স্নাতকোত্তর স্তরে রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পড়াশোনা করতে হবে।

  • আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় ১,২০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।

  • আবেদনকারী ছাত্র বা ছাত্রী যেন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো স্কলারশিপ বা বৃত্তির সুবিধা না পান। এই স্কলারশিপটি মূলত তাদের জন্য যারা কম নম্বর থাকার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পান না।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি

নবান্ন বা মুখ্যমন্ত্রী স্কলারশিপের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়। এজন্য

  • প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অফিসিয়াল ওয়েবসাইট cmrf.wb.gov.in ওপেন করুন।

  • হোম পেজে থাকা “Financial Assistance for Education” অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন করুন।

  • নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

  • এরপর পুনরায় লগইন করে আবেদন পত্রে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান কোর্সের বিবরণ সঠিকভাবে পূরণ করুন।

  • আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম এবং IFSC কোড পূরণ করুন।

  • ওপরে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করুন।

  • সব তথ্য মিলিয়ে দেখে নিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিম্নলিখিত নথিপত্রগুলি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে:

  • বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে নিজের স্বাক্ষর করা একটি সাধারণ কাগজে লেখা দরখাস্ত (এতে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে)।

  • পূর্ববর্তী সমস্ত পাস করা পরীক্ষার মার্কশিটের কপি।

  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

  • বর্তমান কোর্সে বা ক্লাসে ভর্তির রসিদ বা ফি বুক।

  • ছাত্র-ছাত্রীর পারিবারিক মাসিক আয় উল্লেখ করে স্থানীয় এমএলএ বা এমপি কর্তৃক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া একটি সুপারিশ পত্র বা রেকমেন্ডেশন লেটার।

  • পারিবারিক আয়ের শংসাপত্র।

  • শিক্ষার্থীর নিজস্ব সই করা একটি সেলফ ডিক্লারেশন ফর্ম, যেখানে বর্তমান কোর্স ও অন্য কোনো স্কলারশিপ না পাওয়ার কথা উল্লেখ থাকবে এবং এটি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (HOI) দ্বারা সিলমোহরসহ স্বাক্ষর করা হতে হবে।

  • শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার কপি।

 

WB CM Scholarship 2026 Last Date

মুখ্যমন্ত্রী স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপের আবেদন প্রতি বছর সময়ে শুরু হয়। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হয়। এবছরের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের বলা হচ্ছে অযথা দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন।

 

SOURCE-EXB

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top