সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উত্তর 

Class 10 ইতিহাস 

 (চতুর্থ অধ্যায়)

History Chapter 4 Question Answer

Published on: 

 

মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ (History Chapter 4) থেকে প্রতি বছরই পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে। সিপাহি বিদ্রোহ, সভা-সমিতির যুগ এবং জাতীয়তাবাদ বিকাশে বিভিন্ন সাহিত্য ও চিত্রের অবদান নিয়ে আলোচনা রয়েছে। আজকের আর্টিকেলে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বাছাই করা কিছু শর্ট প্রশ্ন ও উত্তর (Short Question Answer)   সাজিয়ে দেওয়া হলো।

 

বোর্ড: বিষয়বস্তু

1 দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ প্রশ্ন উত্তর (প্রশ্নমান – ১)

1.1 দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ | Class 10 History Chapter 4 Question Answer in Bengali

1.2 মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর | সংঘবদ্ধতার গোড়ার কথা চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর

1.3 ক্লাস 10 ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর

দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়

‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ প্রশ্ন উত্তর

(প্রশ্নমান – ১)

 

১) ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উত্তর: ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন।

২) কার আমলে ১৮৫৭ সালের বিদ্রোহ ঘটে?
উত্তর: লর্ড ক্যানিং

৩) ১৮৫৭ এর বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তর: মঙ্গল পান্ডে

৪) মহাবিদ্রোহ কবে, কোথায় প্রথম শুরু হয়?
উত্তর: ১৮৫৭ সালে ১০ মার্চ; ব্যারাকপুরে

 

৫) কবে, কোথায় ১৮৫৭ সালের বিদ্রোহ শুরু হয়?
উত্তর: ১০ মে মিরাট, ১১ মে দিল্লি, ১৩ মে ফিরোজপুর, ১৪ মে মুজাফ্ফরনগর, ২০ মে আলিগড়, ২১ মে পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, ৩০ মে লক্ষ্ণৌ-এ বিদ্রোহ শুরু হয়।

৬) ১৮৫৭ সালের বিদ্রোহে কাকে ভারতের জাতীয় সম্রাট বলে ঘোষণা করা হয়?
উত্তর: মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ-কে

৭) কানপুরের নানাসাহেবের আসল নাম কি?
উত্তর: গোবিন্দ ধন্দু পন্থ

৮) কানপুরের তাঁতিয়া তোপি এর আসল নাম কি?
উত্তর: রামচন্দ্র পান্ডুরঙ্গ তোপি

৯) মঙ্গল পান্ডের কবে ফাঁসি হয়?
উত্তর: ১৮৫৭ সালের ৮ ই এপ্রিল

১০) ১৮৫৭ সালের বিদ্রোহে কে, কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: কানপুরে নানাসাহেব ও তাঁতিয়া তোপি, বিহারে কুনওয়ার সিং, অযোধ্যায় হজরত মহল, ঝাঁসিতে রানি লক্ষ্মীবাই, ফৈজাবাদে মৌলবি আহম্মদুল্লা।

১১) কারা ১৮৫৭ এর বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে মনে করেন?
উত্তর: জন লরেন্স, জন সিলি, চার্লস রেকস, অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরজি প্রমুখ।

১২) কারা ১৮৫৭ এর বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন?
উত্তর: ঐতিহাসিক আউট্রাম, ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস।

১৩) কে ১৮৫৭ এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

১৪) ভারতের মেকিয়া ভেলি কাকে বলা হয়?
উত্তর: নানাসাহেবকে

১৫) ‘Eighteen Fifty Seven’ কার লেখা?
উত্তর: ড. সুরেন্দ্রনাথ সেন

১৬) “The Sepoy Mutiny And The Revolt Of 1857” গ্রন্থটি কার লেখা?
উত্তর: ড. রমেশচন্দ্র মজুমদার

১৭) কে ১৮৫৭ এর বিদ্রোহকে অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছিলেন?
উত্তর: রমেশচন্দ্র মজুমদার

১৮) 1857 In Our History গ্রন্থটির লেখক কে?
উত্তর: পি.সি. যোশী

১৯) কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়?
উত্তর: ১৮৫৭ এর বিদ্রোহকে

২০) শিক্ষিত বাঙালি সম্প্রদায় কেন মহাবিদ্রোহের বিরোধী ছিলেন?
উত্তর: তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতেন।

দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ

‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ প্রশ্ন উত্তর

 

২১) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর: রেঙ্গুনে

২২) ভারতের প্রথম ভাইসরয় কে হন?
উত্তর: লর্ড ক্যানিং

২৩) বাহাদুর শাহের প্রধান সেনাপতির নাম কি? এবং তাকে কবে হত্যা করা হয়?
উত্তর: বখত খান; ১৮৫৮ খ্রিঃ এর ১৩ মে

২৪) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কবে মারা যায়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৭ই জুন

২৫) প্রথম ভারত সচিব কে ছিলেন?
উত্তর: লর্ড স্ট্যানলে

২৬) কে উনিশ শতককে সভাসমিতির যুগ বলেছেন?
উত্তর: ড. অনিল শীল

২৭) মহারানীর ঘোষণাপত্র কবে, কোথা থেকে প্রকাশ করা হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর; এলাহাবাদের রাজদরবার থেকে

২৮) ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? এবং কবে গড়ে ওঠে?
উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভা; ১৮৩৬ খ্রিস্টাব্দে

২৯) বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন?
উত্তর: সভাপতি – গৌরীশঙ্কর ভট্টাচার্য; সম্পাদক – দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন

৩০) জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি ও সম্পাদক কে?
উত্তর: ১৮৩৮ খ্রি.; সভাপতি রাধাকান্ত দেব ও সম্পাদক প্রসন্নকুমার ঠাকুর

৩১) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে, কে, কোথায় প্রতিষ্ঠিত করেন?
উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে, উইলিয়াম অ্যাডাম লন্ডনে প্রতিষ্ঠা করেন।

৩২) কে, কবে, কোথায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? এর সম্পাদক ও সহ-সম্পাদক কে হন?
উত্তর: নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায়; এর সম্পাদক হন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ও সহসম্পাদক হন নবগোপাল মিত্র। এই মেলার অপর নাম চৈত্রমেলা।

৩৩) ইন্ডিয়ান লিগ কারা, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে কলকাতায়

৩৪) ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে?
উত্তর: ১৮৭৬ খ্রিস্টাব্দে

৩৫) ভারতে সংঘটিত রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয়?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে

৩৬) ভারত সভার প্রথম অধিবেশন কোথায় হয়?
উত্তর: কলকাতার অ্যালবার্ট হল-এ

৩৭) ভারত সভার নেতৃত্বে সর্বভারতীয় সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: রামতনু লাহিড়ী

৩৮) ভারতসভার মুখপাত্র কে ছিল?
উত্তর: ‘দি বেঙ্গলি’ পত্রিকা

৩৯) কে, কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাশ করেন?
উত্তর: লর্ড লিটন; নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রি.), দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.), অস্ত্র আইন (১৮৭৮ খ্রি.)।

৪০) মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৪ খ্রিস্টাব্দে

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়

ছোট প্রশ্ন উত্তর 

সংঘবদ্ধতার গোড়ার কথা  

 

৪১) কে, কবে পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮৭০ খ্রী. মহাদেব গোবিন্দ রানাডে

৪২) হিন্দু মেলা থেকে কোন পত্রিকা প্রকাশ করা হয়েছিল?
উত্তর: ‘ন্যাশনাল পেপার’

৪৩) ইলবার্ট বিল কবে পেশ করা হয়?
উত্তর: ১৮৮৩ খ্রিস্টাব্দে

৪৪) বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে

৪৫) কে, কবে, কোথায়, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
উত্তর: অ্যালান অক্টাভিয়ান হিউম; ১৮৮৫ খ্রিস্টাব্দে; বোম্বাই-তে

৪৬) কোন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ও ব্রিটিশ শাসন শুরু হয়?
উত্তর: ১৮৫৮ সালের ভারতশাসন আইন

৪৭) আনন্দমঠ উপন্যাস কার লেখা?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৮) স্বামী বিবেকানন্দের দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তর: ‘পরিব্রাজক’ ও ‘বর্তমান ভারত’

৪৯) গোরা উপন্যাস কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৫০) ‘আনন্দমঠ’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর: The Abbey Of Bliss

৫১) ভারতমাতা চিত্র কে অঙ্কন করেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর। এই চিত্রের আগের নাম ছিল বঙ্গমাতা, ভগিনী নিবেদিতা এর নাম দেন ভারতমাতা।

৫২) ‘আনন্দমঠ’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হত?
উত্তর: ‘বঙ্গদর্শন’ পত্রিকায় (১৮৮২ খ্রি.)

৫৩) ‘আনন্দমঠ’ উপন্যাস কোন পটভূমিকায় লেখা?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিকায়

৫৪) ‘স্বদেশপ্রেমের গীতা’ কাকে বলা হয়?
উত্তর: আনন্দমঠ উপন্যাসকে

৫৫) ‘বন্দেমাতরম’ গানটি কবে লেখা হয়?
উত্তর: ১৮৭৫ খ্রীঃ-এ

৫৬) বন্দেমাতরম গানটিতে কে সুর দেন?
উত্তর: যদু ভট্ট

৫৭) রবীন্দ্রনাথ কবে বন্দেমাতরম গানটি পরিবেশন করেন?
উত্তর: ১৮৯৬ খ্রীঃ-এ; জাতীয় কংগ্রেসের অধিবেশনে

৫৮) রামকৃষ্ণ মিশন ও মঠের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: ‘উদ্বোধন’ পত্রিকা

৫৯) ঐতিহাসিক আর. জি. প্রধান কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ-কে

৬০) ‘গোরা’ উপন্যাসের মূল বিষয় কী?
উত্তর: সংকীর্ণ জাতীয়তাবাদ

   মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়

1 নম্বরের প্রশ্ন উত্তর

 

৬১) গোরা উপন্যাসের প্রধান চরিত্র কে?
উত্তর: গৌরমোহন বা সংক্ষেপে গোরা

৬২) অবনীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি চিত্রের নাম লেখো।
উত্তর: নির্বাসিত যক্ষ, ভারতমাতা, শাজাহানের মৃত্যু

৬৩) আধুনিক ভারতীয় চিত্রকলার জনক কে?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর

৬৪) ভারতমাতার চার হাতে কী কী আছে?
উত্তর: বেদ, ধানের শিষ, জপের মালা, শ্বেতবস্ত্র

৬৫) ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর: গগনেন্দ্ৰনাথ ঠাকুর-কে

৬৬) গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কতকগুলি ব্যঙ্গচিত্রের নাম লেখো।
উত্তর: বিরূপ বজ্র, নয়া হুল্লোড়, খল ব্রাহ্মণ, অদ্ভুত লোক, প্রচন্ড মমতা প্রভৃতি।

৬৭) নানাসাহেব কার দত্তকপুত্র ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাজীরাও-এর

৬৮) হিন্দুমেলার অবলুপ্তি হয় কবে?
উত্তর: ১৮৮০ খ্রিস্টাব্দে

৬৯) ভারতের রাষ্ট্রগুরু কাকে বলা হয়?
উত্তর: সুরেন্দ্ৰনাথ ব্যানার্জীকে

৭০) বঙ্কিমচন্দ্রকে স্বদেশীকতার গুরু অ্যাখ্যা দেন কে?
উত্তর: অরবিন্দ ঘোষ

৭১) বর্তমান ভারত গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে

আজকের পোস্টে দশম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ‘সংঘবদ্ধতার গোড়ার কথা’ থেকে সর্বমোট ৭১ টি প্রশ্ন   শেয়ার করা হল, যেগুলি   পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে ।

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top