Govt Sponsored স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চাকরির Continuation এবং Pay Protection (Part-2) 

এই ব্যাপারে একটা ডিটেইলস পোস্ট আগেই দিয়েছিলাম। যার লিংক নীচে দিলাম —

**PAY PROTECTION

—————————————————– ———————————–

গত 06/10/2026 তারিখে এই Continuation এবং Pay Protection এর পদ্ধতি নিয়ে ডি আই দের উদ্দেশ্যে আর একটা নতুন অর্ডার জারি করেছে স্কুল এডুকেশন ডিরেক্টরেট। আসুন দেখি কী আছে এই অর্ডারে। 

—————————————————-

১) প্রশ্ন – Continuation এবং Pay Protection কোন টিচারদের জন্য প্রযোজ্য ?

উত্তর – যে সমস্ত টিচাররা আগের কর্মস্থল ছেড়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে নতুন কর্মস্থলে (একই স্কেল বা উচ্চতর স্কেলে) যোগদান করেছেন অথবা করবেন তাঁদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের থেকে এই অর্ডার থাকা জরুরি। নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়ার প্রবল সম্ভাবনা।

২) প্রশ্ন – অনেক টিচার আছেন যাঁরা বেশ কয়েক বছর আগে চাকরি করা কালীন এসএসসি পরীক্ষা দিয়ে একটা স্কুল ছেড়ে অন্য স্কুলে জয়েন করেছেন এবং পূর্বের স্কুলের অভিজ্ঞতা ও শেষ বেতন ধরে বর্তমান স্কুলে বেতন পাচ্ছেন তাঁদেরও কি Continuation এবং Pay Protection এর অর্ডার লাগবে ?

উত্তর – হ্যাঁ লাগবে। ইন ফ্যাক্ট এখন লাগছে। Retirement এর সময়েও এই অর্ডার না থাকার কারনে অনেকেই সমস্যায় পড়ছেন। এমন খবরও আসছে। তাই পূর্বের চাকরির অভিজ্ঞতা ও শেষ বেতন ধরে বর্তমান বেতন পাচ্ছেন, অথবা আপনার পি এফ ট্রান্সফার হয়ে গেছে অথবা IOSMS/ Utsoshree পোর্টালে আপনার ‘ফার্স্ট ডেট অফ জয়েনিং ইন সার্ভিস’ হিসাবে প্রথম স্কুলের জয়েনিং এর ডেট দেখাচ্ছে মানেই আপনার আর Continuation এবং Pay Protection এর অর্ডার লাগবে না এমন ভেবে বসে থাকবেন না। আগে এই অর্ডার করানো না থাকলে এখনই করিয়ে নিন।

৩) প্রশ্ন – Continuation এবং Pay Protection এর অর্ডার পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে?

উত্তর – ক্যান্ডিডেট আবেদন করবেন HOI কে। HOI সেটা পাঠাবেন ডি আই কে। ডি আই পাঠাবেন DSE তে। সেখান থেকে এই অর্ডার আসবে।  

৪) প্রশ্ন – ভবিষ্যতে যে সমস্ত টিচার এসএসসি পরীক্ষা দিয়ে নতুন স্কুলে জয়েন করতে চলেছেন তাঁদের জন্যও কি Continuation এবং Pay Protection পাওয়াটা জরুরী ? যদি হয় তাহলে সেটার জন্য আগে থেকে কী কী ব্যবস্থা নিতে হবে ?

উত্তর – অবশ্যই গুরুত্বপূর্ণ। এটার জন্য কী কী করা উচিত সেটা নিয়ে আমি আগেই পোস্ট দিয়েছি। সেটা দেখুন। সেই পোস্টের লিঙ্ক নীচে দিলাম –

**PAY PROTECTION

 

৫) প্রশ্ন – Continuation এবং এবং Pay Protection নিয়ে আমার আগের পোস্টের পরে এই ব্যাপারে নতুন নির্দেশিকা দিয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কি কোনও নতুন অর্ডার জারি করেছে ? কোন কর্তৃপক্ষের উদ্দেশ্যে এই অর্ডার জারি হয়েছে ?

উত্তর – এই ব্যাপারে নতুন নির্দেশিকা দিয়ে জেলার ডি আই দের উদ্দেশ্যে স্কুল এডুকেশন ডিরেক্টরেট একটা নির্দেশিকা জারি করেছে যার মেমো নং – 775 -GA, তারিখ – 06/10/2026। ডি আই অফিস থেকে Continuation এবং Pay Protection এর যে প্রেয়ারগুলি ডিরেক্টরেটে গেছে সেগুলির সঙ্গে আরও কিছু ডকুমেন্টস দিয়ে প্রেয়ারগুলি পুনরায় ডিরেক্টরেটে পাঠানোর জন্য ডি আই দের নির্দেশ দেওয়া হয়েছে এই অর্ডারে।

৬) প্রশ্ন – উপরোক্ত অর্ডারে ডিরেক্টরেট ঠিক কী নির্দেশ দিয়েছে ডি আই দের উদ্দেশ্যে ?

উত্তর – বিভিন্ন জেলা থেকে ডি আই রা যে সমস্ত Continuation এবং Pay Protection এর প্রেয়ার ডিরেক্টরেটে (DSE) পাঠিয়েছেন সেগুলি দেখে DSE ডি আই দের নিম্নলিখিত অতিরিক্ত ডকুমেন্টসগুলি পাঠাতে বলেছে আগের প্রেয়ার এর সঙ্গে যুক্ত করে-

i) প্রত্যেক আবেদনকারী স্টাফের জন্য আলাদা আলাদা প্রেয়ার পাঠাতে হবে।

ii) প্রত্যেক আবেদনকারীর পূর্বের ও পরের মিলিয়ে যত গুলি সার্ভিসবুক আছে সবগুলির অরিজিনাল কপি দিতে হবে।

iii) “Annexure P” যথাযথ ভাবে পূরণ করে দিতে হবে যাতে সংশ্লিষ্ট কলামে পরিষ্কার করে CP No উল্লেখ করা থাকবে। CP No বলতে বোঝায় সংযোজিত Enclosure টি কত নম্বর পাতায় আছে তার সিরিয়াল নাম্বার।

iv) অন্যান্য যত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলির কোনো Group A অফিসারের দ্বারা প্রত্যয়িত কপি দিতে হবে।

v) এই আবেদনের অনুমতি প্রদানের ব্যাপারে ডি আই এর মতামত সংযোজিত করতে হবে।

vi) সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে Hard Copy তে।

vi) পূর্বে জমা দেওয়া ফাইল ডিরেক্টরেট থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং উপরোক্ত নির্দেশ মতো পুনরায় জমা করার জন্য ডি আই তাঁর কোনো প্রতিনিধিকে DSE তে পাঠাবেন।

৭) প্রশ্ন – এখানে বলা হলো Annexure P এর কথা। এটা কী ? এটা কোথায় পাওয়া যাবে ?

উত্তর – এটি আসলে একটি ফরম্যাট যার মাধ্যমে পূর্বের সার্ভিসের Continuation এবং Pay Protection এর আবেদন পাঠানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে। এই ফর্ম্যাট দিয়েছে ফিন্যান্স ডিপার্টমেন্ট তার মেমো নং – 249-F(Pen) তারিখ – 27/05/2019 এর সঙ্গে।

৮) প্রশ্ন – উপরে যে ফরম্যাট দিতে বলা হয়েছে বা যে সমস্ত ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ বা ক্যান্ডিডেটের কি কিছু করণীয় আছে ?

উত্তর – সাধারণভাবে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ক্যান্ডিডেট বা স্কুল কর্তৃপক্ষের এখনই কিছু করার নেই কারন অর্ডারটা জারি করা হয়েছে ডি আই দের জন্য। কিন্তু নিশ্চিত থাকুন ডি আই রা এরপর স্কুল কর্তৃপক্ষকে এই অর্ডার ফরওয়ার্ড করে অরিজিনাল সার্ভিসবুকসহ আরো কিছু ডকুমেন্টস চেয়ে পাঠাবেন। তখন ডি আই যেমন বলবেন স্কুল কর্তৃপক্ষ সেই অনুযায়ী কাজ করবেন। তবে আমি বলব সার্ভিসবুক, লাস্ট পে সার্টিফিকেট, পি এফ ট্রান্সফারের প্রমাণ, নতুন কর্মস্থলে Pay Fixation হয়ে থাকলে তার কপি, প্রপার চ্যানেলে আবেদন করার প্রমাণ এবং আমার পূর্বের পোস্টে যে যে ডকুমেন্টসগুলি বলেছি সব রেডি রাখুন। যাতে চাইলেই দিতে পারেন।

৯) প্রশ্ন – 2016 সালের প্যানেলের Untainted ক্যান্ডিডেটরা যাঁরা SLST, 2025 এ কোয়ালিফাই করেছেন তাঁরা কি 2016 প্যানেলের চাকরি ধরে Continuation এবং Pay Protection পাবেন ? তাঁদের কি এই ব্যাপারে এখনই কিছু করণীয় আছে ?

উত্তর – এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া এই মুহূর্তে অসম্ভব। 2016 Untainted টিচারদের Continuation এবং Pay Protection পাওয়ার পক্ষে এবং বিপক্ষে যুক্তি আছে। কিছু আইনি প্রশ্নও আছে। আগে বিভিন্ন পোস্টে এই ব্যাপারে আমি আলোচনা করেছি। তবে এই ব্যাপারে নির্ণায়ক হতে পারে ভবিষ্যতে এই ব্যাপারে গৃহীত সরকারি নীতি। সেই নীতি কেমন হবে তার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই ক্যান্ডিডেটদের উচিত হবে এখন থেকেই বিষয়টা এডুকেশন ডিপার্টমেন্টের নজরে আনা। ভবিষ্যতে হয়ত এটা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ক্যান্ডিডেটদের আবার আইনের দ্বারস্থ হতে হবে। কিন্তু প্রশাসনিক পদ্ধতিই হোক বা আইনি পদ্ধতি, যে ভাবেই হোক যদি কখনও 2016 এর ক্যান্ডিডেটদের Continuation এবং Pay Protection পেতে হয় তাহলে সেটা কিন্তু উপরোক্ত স্বীকৃত পদ্ধতি মেনেই পেতে হবে। পূর্বের পোস্টে এবং এই পোস্টে যে ডকুমেন্টসগুলির কথা বলেছি সেগুলির জোরেই পেতে হবে। তাই 2016 এর ক্যান্ডিডেট যাঁরা এই SLST, 2025 থেকে নতুন চাকরিতে ঢুকবেন তাঁদের আপাতত ইনিশিয়াল পে তে বেতন নির্ধারিত হলেও ভবিষ্যতে Continuation এবং Pay Protection পাওয়ার জন্য তাঁদের উচিত হবে উক্ত ডকুমেন্টসগুলি যতটা সম্ভব গুছিয়ে রাখা।

১০) প্রশ্ন – Continuation এবং Pay Protection কি সর্বদাই এক সঙ্গেই হয় ?

উত্তর – না। Continuation এবং Pay Protection অঙ্গাঙ্গী ভাবে সম্পর্কিত হলেও দুটি একই জিনিস নয়। একটি পেলেই বাধ্যতামূলকভাবে অপরটি পাওয়া যাবেই নিশ্চিত করে একথা বলা যায় না। হয়ত এমন হতেই পারে কর্তৃপক্ষের বিবেচনায় Continuation পাওয়া গেল কিন্তু Pay Protection পাওয়া গেল না। অবশ্য সেই সিদ্ধান্তকে অন্যায্য বলে মনে করলে সেটাকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ক্যান্ডিডেট কোর্টে যেতেই পারেন।  

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top